আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতু নং-৭ এর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজ করা হবে। এ কাজের জন্য আগামীকাল দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উল্লিখিত এলাকাগুলো ছাড়াও এর আশপাশের এলাকাগুলোতে এই সময়ে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেশার) বিরাজ করতে পারে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




