সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। আজ (বুধবার, ১৫ জুলাই) বিকাল ৩টার পর তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।