
বিশ বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি: স্পিকার
বাংলাদেশের মানুষ গত বিশ বছর গণতন্ত্রের দেখা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ (শনিবার, ১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউজে প্রশাসন ও রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে: স্পিকার
নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী এ সফর করবেন।

পরিবেশ খাতে ভবিষ্যতে আর লুটপাট হবে না: পরিবেশমন্ত্রী
ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে, ভবিষ্যতে আর হবে না। লুটপাট যাই হয়েছে, এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।

কৃষির মেরুদণ্ড শক্ত হলে অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: কৃষিমন্ত্রী
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, জনগণ বিশ্বাস করে, এ সরকার জাতির কল্যাণে কাজ করবে। কৃষির যদি উন্নতি হয়, ৭০ ভাগ মানুষের মেরুদণ্ড শক্ত হবে। কৃষির মেরুদণ্ড শক্ত হলে অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে।

চট্টগ্রামে উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের সভা স্থগিত
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠেয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ (শনিবার, ১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিইসি এ কথা বলেন।

বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেছেন, বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। স্বাধীনতার পর এবারই দেশে প্রথমবারের মতো রেকর্ড ধান-চাল মজুত রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন খাদ্য গুদামে ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল মজুত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেলে গণমিছিলটি টাঙ্গাইল শহরের শহিদ মিনার থেকে শুরু হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি ধরে রাখা হবে: তথ্য উপদেষ্টা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের স্মৃতি ধরে রাখা হবে, তারা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রত্যাশা করেছিল আমরা তেমন ভাবে দেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
যশোরের সার্কিট হাউস পাড়ার নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকাল ১১টার দিকে ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’-এর অধীনে নির্মাণাধীন ইকবাল মঞ্জিল ভবনের পঞ্চম তলার সানসেট (ব্যালকনির অংশ) ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে বিপথগামী সেনাসদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। স্বাধীনতা উত্তর সময়ে রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি।