
ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপের কাছে ফেরত চাইলেন ট্রাম্প, স্থগিত হতে পারে অস্ত্র বিক্রি
ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তা ও গোলাবারুদের অর্থ ইউরোপের দেশগুলোর কাছে ফেরত চাইবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কিয়েভকে দেয়া এই সহায়তা বাবদ অর্থ আদায়ের পাশাপাশি মিত্রদেশগুলোর কাছে মার্কিন অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত রাখারও আভাস দিয়েছেন তিনি।

ইরানকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত নয় রাশিয়া
ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে উদ্বেগজনক এবং বিপজ্জনক বলে আখ্যা দেয় রাশিয়া। ইসরাইলের হামলাকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানালেও ইরানকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত নয় মস্কো। রাশিয়া বলছে, পারমাণবিক কর্মসূচিতে সংঘাত নয়, কূটনীতিক উপায়ে সমাধান পাওয়া সম্ভব। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়ে রেখেছে দেশটি। মধ্যপ্রাচ্যে একটি ভারসাম্যমূলক সম্পর্ক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যদিও চলমান সংঘাতকে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় ধরনের ক্ষতি বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন।

ইসরাইল-ইউক্রেন সহায়তা বিলে স্বাক্ষর করলেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক সহায়তার জন্য ৯ হাজার ৪০০ কোটি ডলারের বৈদেশিক তহবিল বিলে স্বাক্ষর করেছেন। গতকাল (বুধবার, ২৪ এপ্রিল) মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ বিল পাসের জন্য স্বাক্ষর করেন বাইডেন।