সাজেক
সেনাবাহিনীর সহায়তায় গন্তব্যে ফিরেছে সাজেকে আটকা ৩১১ পর্যটক

সেনাবাহিনীর সহায়তায় গন্তব্যে ফিরেছে সাজেকে আটকা ৩১১ পর্যটক

রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে আজ (শুক্রবার, ১০ জুলাই) সেনাবাহিনীর সহায়তায় আরও ৩১১ জন গন্তব্যে ফিরে গেছেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) ফেরেন ১৫০ পর্যটক। তবে আরও ১০০ জন পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারাও ফিরে যাবেন গন্তব্যে।

সেনাবাহিনীর সহায়তায় সরানো হয়েছে সাজেকে আটকা ১৫০ পর্যটককে

সেনাবাহিনীর সহায়তায় সরানো হয়েছে সাজেকে আটকা ১৫০ পর্যটককে

রাঙামাটির সাজেকে দু’দিন ধরে আটকা পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০ জনকে সাজেক সরিয়ে আনা হয়েছে। আরও চার শতাধিক পর্যটক এখনও সাজেক আটকা রয়েছেন। সাজেক-খাগড়াছড়ির দীঘিনালা সড়কের মাচালং, সীমানাছড়া, বাঘাইহাট বাজার ও কবাখালী এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পর্যটকরা সাজেকে আটকা পড়েন।

সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান, ১২ জন অসুস্থ

সাজেকে কীটনাশকে প্রস্তুত চা পান, ১২ জন অসুস্থ

রাঙামাটির সাজেকে অসাবধানতায় ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে অসুস্থ হয়েছেন ১২ গ্রামবাসী। উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও অনুদান দিয়েছে বিজিবি

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও অনুদান দিয়েছে বিজিবি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দুর্গম উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ মারিশ্যা জোন।

সাজেকে বজ্রপাতে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন আহত

সাজেকে বজ্রপাতে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন আহত

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হওয়া একই পরিবারের আরও পাঁচজনকে খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত

রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সশস্ত্র গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে ইউপিডিএফ সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটির দর্শনীয় স্থান

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটির দর্শনীয় স্থান

ঈদের তৃতীয় দিনে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই—এই তিন পর্যটনকেন্দ্রে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে এরই মধ্যে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

সাজেকের পাহাড় থেকে পড়ে যাওয়া মুমূর্ষু শিশুর জীবন বাঁচালো বিজিবি

সাজেকের পাহাড় থেকে পড়ে যাওয়া মুমূর্ষু শিশুর জীবন বাঁচালো বিজিবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত ৯ বছরের শিশু নমি ত্রিপুরার জীবন রক্ষা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার,৩০ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর দ্রুত পদক্ষেপ ও তাৎক্ষণিক চিকিৎসাসেবায় শিশুটির জীবন রক্ষা পায়।

সাজেকে গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সাজেকে গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১১ জন। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানা জানান।

রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধস, দুইশোর বেশি পর্যটক আটকা

রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধস, দুইশোর বেশি পর্যটক আটকা

রাঙামাটির বাঘাইহাট-সাজেক সড়কের চম্পাতলী ও নন্দারাম এলাকায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে সড়কের দুই প্রান্তে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটকসহ স্থানীয়রা। ধসের ফলে সড়কের প্রায় ১৬০ মিটার অংশ পাহাড় ধসে মাটি দিয়ে ভরাট হয়ে যাওয়ায় যানবাহন চলাচল অবরুদ্ধ রয়েছে।

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি

ঈদের ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি

ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই এই তিন পর্যটনকেন্দ্রে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের। আবাসিক হোটেল ও রিসোর্টে-কটেজে এরইমধ্যে ৮০ থেকে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে।

সাজেকে নিজের দেয়া জুমের আগুনে জুমচাষীর মৃত্যু

সাজেকে নিজের দেয়া জুমের আগুনে জুমচাষীর মৃত্যু

রাঙামাটির সাজেকে পাহাড়ে জুমচাষের জন্য জমি প্রস্তুত করতে আগুন দেন জুমিয়া চয়ন ত্রিপুরা (৪২)। কিন্তু অসাবধানতায় সেই আগুনের মাঝেই আটকা পড়ে দগ্ধ হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। গতকাল (মঙ্গলবার, ২৫ মার্চ) বিকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।