সংসদ সদস্য
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলেন মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেলেন মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপৃনির্বাচনে পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, ক্ষতিগ্রস্ত ৫ গাড়ি

উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, ক্ষতিগ্রস্ত ৫ গাড়ি

দুর্ঘটনার কবলে ভারতের কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহর। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাহুল গান্ধীর কনভয়ের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহরের পাঁচটি গাড়ি। তবে নিরাপদে রয়েছেন রাহুল গান্ধী।

‘আগামী নির্বাচনে আ.লীগকে বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি’

‘আগামী নির্বাচনে আ.লীগকে বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি’

বিএনপি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধীদল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো দলের নাম নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন।’

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে থানা ভবনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাদানুবাদে জড়ানোর ঘটনায় পুলিশের তরফ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) রাতে জিডির বিষয়টি জানা যায়।

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আ.লীগ ছিলেন’

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আ.লীগ ছিলেন’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) রাতে থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া এআই ছবি পোস্ট করে রুমিন ফারহানার ক্ষোভ

ছড়িয়ে পড়া এআই ছবি পোস্ট করে রুমিন ফারহানার ক্ষোভ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আদলে ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ঘটনায় ফেসবুকে দেয়া এক পোস্টে ধর্মীয় পরিচয়ের আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংশোধন হতে হবে: স্পিকার

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আত্ম-সংশোধনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। তারা যেন সাধারণ মানুষের ওপর কোনো ধরনের উৎপীড়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কারও জমি জোর করে দখল করা যাবে না। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।’

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ‘আবেগবশত’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা পরিদর্শন, ৩ দালাল আটক

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা পরিদর্শন, ৩ দালাল আটক

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান যাচাই করতে ঝটিকা সফর করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।

সাবেক এমপি আব্দুল হাইয়ের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

সাবেক এমপি আব্দুল হাইয়ের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) রাতে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।