
নেইমারের বিরুদ্ধে শ্রম আইনে মামলা, ক্ষতিপূরণ দাবি গৃহকর্মীর
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ম্যানশনের এক নারী কর্মী। এ মামলাটি রিও ডি জেনিরোর শ্রম আদালতে দায়ের করা হয়েছে।

নতুন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ
কর্মীদের অধিকার লঙ্ঘন করে এমন শ্রম আইন প্রস্তাবের প্রতিবাদে উত্তাল পর্তুগালের রাজধানী লিসবন। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) লিসবন এভিনিউর প্রতিবাদ মিছিলে লাখো মানুষের ঢল।

অনির্দিষ্টকালের জন্য সাউদার্ন নিটওয়্যার বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিকেএমইএয়ের সদস্য কারখানা সাউদার্ন নিটওয়্যার লিমিটেড (হিজলহাটি, বাড়ইপাড়া, কালিয়াকৈর, গাজীপুর)। ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে সাধারণ শ্রমিকদের আন্তঃকলহের জেরে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়।

শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে: শ্রম সচিব
শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে—এমন মন্তব্য করে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ইউরোপ-আমেরিকার শ্রমিকরা যে ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, বাংলাদেশের শ্রমিকরাও যেন একইরকম পান; সেজন্য কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত
নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ১৮ জুন) বিকেলে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের চেক সংগ্রহ ও বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বকেয়া বেতন আর আন্দোলন-সংগ্রামেই শ্রমিকের জীবনপার
বকেয়া বেতন আর আন্দোলন সংগ্রামেই শ্রমিকদের জীবনপার। ন্যায্য মজুরির অভাবে জীবনকে সাজাতে পারছে না তারা। ট্রেড ইউনিয়নের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়নে সরকারের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা। তবে, কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে বলে দাবি শ্রম অধিদপ্তরের।

মে দিবস আসে-যায়, অধিকার বুঝে পেয়েছে ক’জন!
সভ্যতা গড়ার কারিগরদের জন্য আজকের দিনটি, মে দিবস। সারাবিশ্বেই পালিত হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি। ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় শ্রম আইন। কিন্তু বাংলাদেশে অনেক পেশায় এর বাস্তবায়ন নেই। তাদের প্রতিবাদ, কষ্ট আর অভিমান ফুটে উঠে গানে। উঠে আসে জীবন-জীবিকার গল্প, পূর্ব পুরুষের ইতিহাস।

বাংলাদেশের শ্রম আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশের শ্রম আইন দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে আইন সংশোধনের বিষয়টি যেন স্বচ্ছতা ভিত্তিতে হয় সে ব্যাপারে তাগিদ দিয়েছেন তিনি।

'এখন থেকে বাৎসরিক মজুরি বাড়বে নয় শতাংশ হারে'
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সাধারণ ইনক্রিমেন্ট পাঁচ শতাংশের সাথে আরও চার শতাংশ বাড়তি বেতন ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। সে হিসেবে এখন থেকে বাৎসরিক মজুরি বাড়বে নয় শতাংশ হারে। চলতি মাসের বেতনের সঙ্গেই তারা এই বাড়তি বেতন পাবেন বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের ৫ মামলা বাতিলই থাকবে: আপিল বিভাগ
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিতে গৃহকর্মী জাতীয় ফোরামের অভিষেক
গৃহকর্মে নিয়োজিত বাংলাদেশের ২৫ লাখের বেশি গৃহকর্মীকে শ্রম আইনে অন্তর্ভুক্তি ও শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গৃহকর্মী জাতীয় ফোরামের যাত্রা হয়েছে। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) বাস্তবায়নে ঢাকার ২০০ গৃহকর্মীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফোরামের ঘোষণা দেয়া হয়।

শ্রমিকদের অধিকার কমবে না, আরও বাড়বে: মার্কিন প্রতিনিধিদলকে আইনমন্ত্রী
ঢাকা সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলকে আইনমন্ত্রী আনিসুল হক নিশ্চিত করেছেন ক্রমান্বয়ে এ দেশে শ্রমিকদের অধিকার আরও বাড়বে, বিদ্যমানের চেয়ে কমবে না।