ইটে বাঁধা নবজাতকের মরদেহ, নেপথ্যে শিশুধর্ষণ
নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকের মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, ১২ বছর বয়সী এক শিশুকে দীর্ঘদিন ধর্ষণের ফলে সে গর্ভবতী হয়। পরে গর্ভপাতের মাধ্যমে মৃত কন্যাশিশুর জন্ম হলে মরদেহ গুম করতে ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেয়া হয়।