শিক্ষক
২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম: গণশিক্ষা প্রতিমন্ত্রী

২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

হাওরের দুর্গম বিদ্যালয়ে এমপির পরিদর্শন; তিন বিদ্যালয়ে উপস্থিত নেই কোনো শিক্ষক

হাওরের দুর্গম বিদ্যালয়ে এমপির পরিদর্শন; তিন বিদ্যালয়ে উপস্থিত নেই কোনো শিক্ষক

সুনামগঞ্জের মধ্যনগরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে কোনো শিক্ষকের উপস্থিত পাননি তিনি।

শিক্ষক নিয়োগে রাজনীতিকরণের কারণে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে ঢাবি: প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগে রাজনীতিকরণের কারণে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে ঢাবি: প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজনীতিকরণের কারণে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে ইউজিসির এক কর্মশালায় প্রধানমন্ত্রী জানান- পুরো কারিকুলাম সময়োপযোগী করে সাজাতে কাজ শুরু করেছে সরকার।

পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে বহিরাগতদের হামলার অভিযোগ

পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে বহিরাগতদের হামলার অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আজ (সোমবার, ১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক, কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী

শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে এখন থেকে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

যবিপ্রবিতে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৪ মে) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমি ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউজের নৈশভোজে হামলা; উদ্বিগ্ন ছিলেন না ট্রাম্প

হোয়াইট হাউজের নৈশভোজে হামলা; উদ্বিগ্ন ছিলেন না ট্রাম্প

হোয়াইট হাউজের সংবাদদাতাদের নৈশভোজে হামলার পরিকল্পনা আগেই নিজের পরিবারের কাছে পাঠান অভিযুক্ত টমাস অ্যালেন। তার এই বার্তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা। কীভাবে একজন শিক্ষক থেকে ঘাতকে পরিণত হলেন অ্যালেন সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। স্থানীয় সময় আজ (সোমবার, ২৭ এপ্রিল) তাকে আদালতে তোলা হচ্ছে। এদিকে, ট্রাম্প জানিয়েছেন গুলির ঘটনায় একেবারেই উদ্বিগ্ন ছিলেন না তিনি।

সহকারী শিক্ষক নিয়োগ জটিলতা নিরসনে আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী

সহকারী শিক্ষক নিয়োগ জটিলতা নিরসনে আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ববি হাজ্জাজ।

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (রোববার, ২৬ এপ্রিল) সকাল থেকে তারা শাহবাগে জড়ো হন।

ট্রাম্প ডিনার হামলাকারী কোল অ্যালেন; শিক্ষক ও গেম ডেভেলপার

ট্রাম্প ডিনার হামলাকারী কোল অ্যালেন; শিক্ষক ও গেম ডেভেলপার

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণকারী যুবক কোল টমাস অ্যালেন (৩১) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার। সরকারি নথিপত্র ও তার কর্মজীবনের বৃত্তান্ত থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মেধাবী শিক্ষক নিয়োগে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষক নিয়োগে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শুধু বই পড়ে মেধাবী হওয়া যাবে না; শিক্ষাব্যবস্থায় রিসোর্সভিত্তিক গবেষণা ও প্রজেক্টভিত্তিক পড়াশোনা যুক্ত করতে হবে। শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা থাকলে তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে এবং মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না।

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন শেষ ১৬ এপ্রিল

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদন শেষ ১৬ এপ্রিল

দেশের সব সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান (Financial Grant) প্রদানের প্রক্রিয়া চলছে। ২০২৫-২৬ অর্থবছরের এই অনুদানের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (SHED) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।