লেবানন যুদ্ধ
নির্বাচন ও দুর্নীতির মামলা; চতুর্মুখী চাপে বেনইয়ামিন নেতানিয়াহু

নির্বাচন ও দুর্নীতির মামলা; চতুর্মুখী চাপে বেনইয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আগামী অক্টোবরে নির্ধারিত সাধারণ নির্বাচন তার প্রায় চার দশকের রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করতে পারে। যুদ্ধ পরিচালনা নিয়ে জনরোষ, দুর্নীতির মামলা এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে নেতানিয়াহুর টিকে থাকা এখন অনিশ্চিত। আল জাজিররা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প–ইরান চুক্তিতে সবচেয়ে বেশি রাজনৈতিক লোকসানে নেতানিয়াহু

ট্রাম্প–ইরান চুক্তিতে সবচেয়ে বেশি রাজনৈতিক লোকসানে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তিতে বড় কোনো কৌশলগত পরিবর্তন হোক বা না হোক, এর সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছেন বেনইয়ামিন নেতানিয়াহু। গত কয়েক দশক ধরে নিজেকে এমন এক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি ইরান ইস্যুতে ওয়াশিংটনকে নিজের ইচ্ছামতো পরিচালিত করতে পারেন। বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, এই চুক্তির ফলে নেতানিয়াহুর সেই ‘পলিটিক্যাল ব্র্যান্ড’ বা রাজনৈতিক ইমেজ এখন হুমকির মুখে। রয়টার্সের প্রতিবেদনে এ বক্তব্য উঠে এসেছে।

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প; বললেন ‘একটু সংযত’ হতে

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প; বললেন ‘একটু সংযত’ হতে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এবং পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরাইলের সামরিক কৌশল নিয়ে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা; ক্ষুব্ধ ইরান, ঝুঁকিতে সমঝোতা

চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা; ক্ষুব্ধ ইরান, ঝুঁকিতে সমঝোতা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী (শুক্রবার, ১৯ জুন) সই হতে যাওয়া শান্তি চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণ থামেনি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আজ (বুধবার, ১৭ জুন) নাবাতিয়ের কফার তিবনিত ও বিনত জবেইলসহ বিভিন্ন এলাকায় ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরাইলি বাহিনীর দিকে অন্তত ১০টি রকেট ছুড়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

‘ইসরাইলের জন্য ভয়াবহ চুক্তি’; ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু

‘ইসরাইলের জন্য ভয়াবহ চুক্তি’; ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে শুরু করা যুদ্ধ ইরানের ধর্মীয় শাসকদের পতন ঘটাবে এবং নিজের নির্বাচনি পালে হাওয়া দেবে—এমনটাই বাজি ধরেছিলেন বেনইয়ামিন নেতানিয়াহু। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য ইরানের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করায় এখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই সরাসরি সংঘাতের পথে ইসরাইলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিতে নেই ইসরাইল: নেতানিয়াহু

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিতে নেই ইসরাইল: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তিতে ইসরাইল কোনো পক্ষ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে লেবাননে সামরিক তৎপরতা কমানোর দাবি তোলা হয়েছিল। এ নিয়ে গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে।