
লংমার্চে উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় ‘ফ্যাসিস্টরা’ মিছিল করছে: পাট প্রতিমন্ত্রী
বিরোধীদলের লংমার্চ কর্মসূচিতে উৎসাহিত হয়ে ‘ফ্যাসিস্টদের দোসররা’ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মিছিল করছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।

আ.লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত অশান্তি সৃষ্টি করছে: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

গাড়ির লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে, আমরাই সবার আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা গেলে বিএনপি সবার আগে লংমার্চ করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেয়ার সময় বিরোধীদলের উদ্দেশে তিনি এ মন্তব্য করেছেন।

লংমার্চ দিয়ে বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে: পানিসম্পদমন্ত্রী
সংসদের বাইরে লংমার্চ কর্মসূচি দিয়ে বিরোধীদল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত হৃদয়ে ঢাকা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় নেমে আসবে: নাহিদ ইসলাম
সরকার যদি লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করে তবে লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী জনসভায় তিনি এ কথা বলেন।

সংসদ ও রাজপথে সমান্তরালে আন্দোলন চলতে থাকবে: জামায়াত আমির
জাতীয় সংসদ ও রাজপথে সমান্তরালে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী জনসভায় তিনি এ কথা বলেন।

গণরায়-জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ১১ দলীয় ঐক্য, আজ লংমার্চ
গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং চলমান সংকট নিরসনের দাবিতে এবার রাজপথে বড় পরিসরে নামছে ১১ দলীয় ঐক্য। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ দিয়ে শুরু হবে এই কর্মসূচি। তবে এই আন্দোলন সরকার পতনের নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের অবস্থান ভবিষ্যৎ রাজনীতিতে বড় চ্যালেঞ্জ সৃষ্টি হবে।

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার
ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন অপরাধের বিচারসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
আমানতকারীদের হেয়ারকাট বাতিল করে প্রজ্ঞাপন ও ভূক্তভোগীদের ব্যাংকে থাকা সঞ্চয়ের টাকা ফিরিয়ে দিতে সচিবালয়মুখী লংমার্চ ও বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন।

পাকিস্তানশাসিত কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষ; নিহত ১৫
পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা। আগামী নির্বাচনে শরণার্থীদের জন্য ১২টি আসন সংরক্ষিত রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের বহিরাগত প্রভু নেই: যুবদল সভাপতি
কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দেয়ার দায়িত্ব ভারতের। তারা সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের অবহেলা ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বহিরাগত কোনো প্রভু নেই। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লংমার্চ কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।