
যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি শুকনো পণ্যবাহী জাহাজ ও একটি তেলজাত পণ্যের ট্যাংকার অতিক্রম করেছে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে রাশিয়ার তেল রাজস্ব বেড়ে দ্বিগুণ: রয়টার্সের পূর্বাভাস
ইরান-সংকট ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেল ও গ্যাসবাজারে সৃষ্ট বিপর্যয়ের কারণে রাশিয়ার সবচেয়ে বড় একক তেল কর থেকে রাজস্ব দ্বিগুণ প্রায় ৯ বিলিয়ন ডলার হবে বলে পূর্বাভাস করেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

ইরান আগামী বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে
এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান, যদি যুদ্ধবিরতির কাঠামো চূড়ান্ত হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আবারও প্লেস্টেশন ফাইভের দাম বাড়াচ্ছে সনি
বিশ্ববাজারে দ্বিতীয় দফায় প্লেস্টেশন ফাইভের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সনি গ্রুপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১০০ ডলার বৃদ্ধির কথা জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্সের।

ড্রোনের ধ্বংসাবশেষে আগুন, ইউএইর বন্দরে তেল লোডিং আংশিক বন্ধ
একটি ড্রোন প্রতিহতের পর সৃষ্ট অগ্নিকাণ্ড কারণে ইউএইর একটি বন্দরে কিছু তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স বার্তা সংস্থা। শিল্প ও বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি হামলা থেকে বেঁচে আছেন: রয়টার্স
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা থেকে বেঁচে আছেন বলে বুধবার দুটি ইরানি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো বলেছে, প্রতিষ্ঠানের ভেতরে মোজতবাকে বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।

ইসরাইলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডস কমান্ডার নিহত: রয়টার্স
ইসরাইলের সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভোলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপোর নিহত হয়েছেন। দেশটির সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।

অভিবাসী হত্যায় ট্রাম্প প্রশাসনের বক্তব্য প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক: রয়টার্স
যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে একের পর এক অভিবাসী হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিবৃতি প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক, উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে। চলতি বছর প্রথম ২৪ দিনেই অভিবাসন পুলিশ আইসের হাতে প্রাণ যায় কমপক্ষে ছয় অভিবাসীর। ট্রাম্পের এমন অভিবাসনবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে মার্কিন জনতা।

ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত, জানালো কর্তৃপক্ষ
ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) ইরানের একজন সরকারি কর্মকর্তা প্রথমবারের মতো এই বিপুল সংখ্যক প্রাণহানির কথা স্বীকার করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন
দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে, তেমনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

এপস্টেইন কাণ্ডে নিজেকে বাঁচাতেই তদন্তের দাবি তুলেছেন ট্রাম্প: রয়টার্স
যৌন নিপীড়নকারী কুখ্যাত জেফরি এপস্টেইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও অন্যান্য ডেমোক্র্যাট নেতাদের সম্পর্ক তদন্ত করতে ট্রাম্পের অনুরোধ মেনে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এপস্টেইন কাণ্ডে নিজেকে বাঁচাতেই এই তদন্তের দাবি তুলেছেন ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই বলে আসছেন, ইমেইল ফাঁসের পুরো বিষয়টি ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র, আর এর পেছনে হাত আছে রাশিয়ার।

শান্তিচুক্তিতে ‘থোড়াই কেয়ার’, ফিলিস্তিনি ও রয়টার্সে সাংবাদিকদের ওপর ইসরাইলের হামলা
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, মৃত্যু কোনোভাবেই থামছে না। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সহিংসতায় মৃত্যু ছাড়িয়েছে ৬৯ হাজার। পশ্চিম তীরেও চলছে ধরপাকড়। এবার অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ও রয়টার্সের কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। একই কায়দায় শান্তিচুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সবশেষ হামলায় লেবাননে অন্তত ৩ জন নিহত হয়েছেন।