
রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার উদ্যোগ
রোহিঙ্গা শরণার্থীসহ মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ ও মালয়েশিয়া একত্রে কাজ করবে। এর মধ্যে আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে আলোচনা প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে।

২০২৭ সালে ২৪ লাখ শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন: জাতিসংঘ
আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিশ্বের প্রায় ২৪ লাখ শরণার্থীর পুনর্বাসন প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এমন এক সময়ে এই তথ্য সামনে এল যখন অনেক দেশ শরণার্থীদের আশ্রয় দেয়ার কোটা বা সুযোগ কমিয়ে দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করেছে যে, যেসব শরণার্থী নিজ দেশে ফিরতে পারছেন না এবং বর্তমান আশ্রয়স্থলেও ঝুঁকিতে রয়েছেন, তাদের জন্য বিকল্প সুযোগের চরম অভাব দেখা দিয়েছে। এএফপির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তহবিল সংকটের মধ্যে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ডব্লিউএফপিকে আরও ২০ লাখ ইউরো অনুদান ইইউর
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ওপর তৈরি চাপ নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন: আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ওপর যে চাপ তৈরি হয়েছে তা নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পুত্রাজায়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবারো রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার দ্বারপ্রান্তে বাংলাদেশ?
আবারো রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার দ্বারপ্রান্তে বাংলাদেশ? ১১ মাসের সহিংসতার পর বাংলাদেশ সীমান্তের অদূরে নাফ নদী সংলগ্ন মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গেলো সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোটাই দখল করে নেয় আরাকান আর্মি। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে দেশের পশ্চিম সীমান্তে পতন ঘটে মিয়ানমার সেনাবাহিনীর।

রোহিঙ্গাদের জন্য ২৭ লাখ মার্কিন ডলার সহায়তা জাপানের
কক্সবাজার এবং ভাসানচর দ্বীপে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে জাতিসংঘ শিশু তহবিলকে (ইউনিসেফ) ২৭ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।