
স্বপ্ন ফিরছে বাড়ি
‘মন বলে চল ফিরে আবার/স্বপ্ন যাবে বাড়ি আমার...’— ঈদ এলেই এই গানের কথাগুলো যেন নতুন করে নাড়া দেয় রাজধানীবাসীর হৃদয়ে। জীবিকার তাগিদে ব্যস্ত নগরজীবনে অভ্যস্ত মানুষগুলো বছরের এ সময়টিতে ছুটে যান নাড়ির টানে গ্রামে, আপনজনের কাছে। দীর্ঘ ভ্রমণ, ভিড়, অনিশ্চয়তা—সবকিছুকে পেছনে ফেলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। এবারের ঈদযাত্রাতেও সেই চিরচেনা চিত্রই ফুটে উঠেছে।

ঈদযাত্রার ঢল: কমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনযোগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকাল থেকে ঈদ যাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল বেশি। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী, রেলস্টেশনে যাত্রীদের ভিড়
দ্বিতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন বাড়ি ফেরা মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ঝামেলা এড়াতে পরিবারের নারী ও বয়স্করা আগেই বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। কমলাপুর রেলস্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময়মতো ছাড়লেও কয়েকটি ট্রেন ১৫-২০ মিনিট দেরিতে ছেড়েছে।

দীর্ঘদিন বন্ধ ময়মনসিংহ–মোহনগঞ্জ লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
দীর্ঘ সময় ধরে বন্ধ মোহনগঞ্জ–ময়মনসিংহ লোকাল ট্রেন। বন্ধ জেলার পাঁচটি রেলস্টেশনও, ভোগান্তিতে নেত্রকোণার যাত্রীরা। ব্যয় বেড়েছে পণ্য পরিবহনেও। অজ্ঞাত কারণে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের তিনগুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেন ও লোকবল সংকটেই এমন পরিস্থিতি।

কুষ্টিয়ায় ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ
কুষ্টিয়ার মিরপুর শতবর্ষী রেলস্টেশন চালু, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়নসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। উপজেলা উন্নয়ন কমিটির আয়োজনে আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

মার্চ থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু: শেখ মঈনুদ্দিন
আগামী ২০২৬ সালের মার্চ মাসেই পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

ময়মনসিংহে দাড়িয়ে থাকা ট্রেনে আগুন: বগি বদলে চলাচল স্বাভাবিক
নাশকতার উদ্দেশ্যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে গানপাউডার ছিটিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আজ (বুধবার, ১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রেলস্টেশনে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার শতবর্ষী মিরপুর রেলস্টেশন, কর্তৃপক্ষের অবহেলায় বন্ধ হবার উপক্রম
কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনটির বয়স শত বছরের বেশি। জেলার অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন এটি। তবে বর্তমানে সেই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের জরাজীর্ণতা আর কর্তৃপক্ষের অবহেলায়। অবকাঠামোগত উন্নয়নের অভাবে ভগ্নদশায় প্রায় বন্ধ হবার উপক্রম।

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন: ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা
পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে যাক্রিক ত্রুটিতে আগুনের ঘটনায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়েছে ট্রেন। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) বিকেল ৪টার দিকে নাটোর মাধনগর রেলস্টেশনে একটি বগির চাকার কাছে আগুন লাগলে পরে বগি রেখেই সন্ধ্যা ৭টার দিকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। তবে এতে ট্রেন কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ময়মনসিংহে ট্রেন থেকে যাত্রীর ব্যাগ চুরি; স্বর্ণ-নগদ অর্থসহ গ্রেপ্তার ২
ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেন থেকে যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) রাতে নগরীর সেহরা ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ব্যাগে থাকা জমির মূল কাগজপত্রসহ সাত ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান: নারায়ণগঞ্জ থেকে ঢাকায় পৌঁছাল বরাদ্দকৃত ট্রেন
ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের নিয়ে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা সরকারের বরাদ্দকৃত বিশেষ ট্রেনটি রাজধানী ঢাকায় পৌঁছেছে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছায়।

বিশেষ ট্রেন যাত্রা উপযোগী নয় দাবিতে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রার জন্য উপযোগী নয় দাবি করে রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষনাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। এতে কিছু সময়ের জন্য থমকে যায় রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছেড়ে যায় ট্রেনটি।