
হরমুজ প্রণালি দিয়ে ২৫টি জাহাজ পার হয়েছে; দাবি ইরানি নৌবাহিনীর
হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫টি জাহাজ অতিক্রম করেছে বলে জানিয়েছে রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনী। দেশটির আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানায়।

হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও; যুক্তরাষ্ট্রকে ইরানের হুমকি
যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তবে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়বে বলে হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পুনরায় সামরিক অভিযান শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত থেকে মাত্র এক ঘণ্টা আগে সরে আসার ঘোষণা দেয়ার পর আজ (বুধবার, ২০ মে) তেহরান এই হুঁশিয়ারি দিলো। ডেইলি সাবাহ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের হুমকিতে আমিরাতকে কেন বারবার নিশানা করছে ইরান?
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুনরায় হামলা চালালে সংযুক্ত আরব আমিরাতে জোরালো আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধের সতর্কবার্তায় আমিরাতকে বারবার নিশানা করছে তেহরান। চলতি সপ্তাহের শুরুতে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আমিরাতের সঙ্গে আমাদের “প্রতিবেশী” তকমা আপাতত তুলে নেয়া হয়েছে। দেশটিকে এখন “শত্রু ঘাঁটি” হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইল সংশ্লিষ্ট অস্ত্র চোরাচালান চক্র নির্মূলের দাবি রেভল্যুশনারি গার্ডের
ইসরাইলের সঙ্গে যুক্ত অস্ত্র চোরাচালানের পাঁচটি নেটওয়ার্ক বা চক্র গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসি সদস্যদের ‘অনুপ্রবেশ’; ইরানি রাষ্ট্রদূতকে কুয়েতের তলব
কুয়েতে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সশস্ত্র সদস্যদের ‘অনুপ্রবেশের’ অভিযোগে দেশটির ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ তুতুঞ্জিকে তলব করা হয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে কৌশলগত এলাকা বাড়ালো ইরান
হরমুজ প্রণালির কৌশলগত পরিধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে একটি বিশেষ সামরিক অঞ্চল গঠন করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদে এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌবাহিনীর মাথাব্যথার কারণ ইরানের ‘খুদে স্পিডবোট’
পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ইরান তাদের ‘খুদে স্পিডবোটে’র নেটওয়ার্ককে মূল কৌশলী শক্তিতে রূপান্তর করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত এই দ্রুতগামী স্পিডবোটগুলো বর্তমানে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের পথ এখন সংকীর্ণ: আইআরজিসি
ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত নেয়ার পথ সংকীর্ণ হয়ে আসছে বলে মন্তব্য করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড। আধা সরকারি বার্তা সংস্থা ইসনা (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে রেভল্যুশনারি গার্ডের ‘নতুন নিয়ম’; নিয়ন্ত্রণ জোরদার করছে তেহরান
পারস্য উপসাগর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে ‘নতুন নিয়ম’ ঘোষণা করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তুরস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আইআরজিসির
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পঞ্চম দিনে বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।