রিমান্ড
মালয়েশিয়ায় নিহত মোজাহিদ হত্যা মামলায় সেনা কর্মকর্তার রিমান্ড বাড়লো দুই দিন

মালয়েশিয়ায় নিহত মোজাহিদ হত্যা মামলায় সেনা কর্মকর্তার রিমান্ড বাড়লো দুই দিন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে অভিযুক্ত এক সামরিক কর্মকর্তার রিমান্ড আরও দুই দিন বাড়ানো হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান জামজুরি ইসা এক বিবৃতিতে এ কথা জানান।

কাস্টমস কর্মকর্তা হত্যা: চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন রিমান্ডে

কাস্টমস কর্মকর্তা হত্যা: চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন রিমান্ডে

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় আটক চারজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। এছাড়া অপর একজনকে তদন্ত কর্মকর্তা টিটু কুমার নাথের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তনু হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান কারাগারে

তনু হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান কারাগারে

তিন দিনের রিমান্ড ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) বিকেলে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন।

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুরের ৩ দিনের রিমান্ড

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুরের ৩ দিনের রিমান্ড

কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি; মঈনসহ তিনজন রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি; মঈনসহ তিনজন রিমান্ডে

রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডিইউ) চাঁদা দাবির ঘটনায় করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হলেন— এমবি স্বপ্নন কাজী ও শাওন হোসেন।

শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর; কারাগারে পাঠানোর আদেশ

শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর; কারাগারে পাঠানোর আদেশ

লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল-আলমগীরের রিমান্ড বাড়লো ৯ দিন

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল-আলমগীরের রিমান্ড বাড়লো ৯ দিন

ভারতে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনের রিমান্ড আরও ৯ দিন বৃদ্ধি করেছে দিল্লির একটি আদালত।

ফের ছয় দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ

ফের ছয় দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা’র আদালত এ আদেশ দেন।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিজিএফআইফের সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

ডিজিএফআইফের সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

রাজধানীর মিরপুর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইফের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সিদ্দিল আজাদের আদালতে এ রায় দেয়া হয়।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) আদালতে এ আবেদন করে ডিবি।

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডের এ আদেশ দেন।