
রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। তাই ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে, এর বাইরে তারা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদর সমন্বিত অভিযানে তিনি এসব কথা বলেন।

প্যাডেল রিকশার বদলে নামছে লিথিয়াম ই-রিকশা, পাবেন যারা
চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে, যানজট হ্রাস করতে এবং রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমাতে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা (Lithium battery powered e-rickshaw in Chattogram) চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (Chittagong City Corporation - CCC)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশাচালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন (Mayor Dr. Shahadat Hossain decision) আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিবহন প্রকল্পের ঘোষণা দেন।

কন্টেন্ট ক্রিয়েশনে স্বপ্নের ভিড়; সফলতার পথ কতটা সহজ?
তারকাখ্যাতি ও আর্থিক সচ্ছলতার আশায় বাড়ছে কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু কতটা সফলতা মিলছে এ জগতে? বিশেষজ্ঞরা বলছেন কন্টেন্ট ক্রিয়েশন এখন একটা যুদ্ধক্ষেত্র। লড়াইয়ে টিকতে না পারলে হেরে যাওয়া সৈনিকের মতই ঝড়ে পড়তে হয় এখানে।

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ: রিজভী
পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে ভয়াবহ পরিণতি হবে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া মব কালচার তৈরি করে একটি দলের বটবাহিনী গণতন্ত্রবিনাশী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক
অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

হাদি যাচ্ছিলেন রিকশায়, মোটরসাইকেল থেকে গুলি করে পালায় দুর্বৃত্তরা
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ আবশ্যক: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে হলে অটো এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

জুলাই কন্যা দিবসে চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের রিকশা র্যালি
জুলাই কন্যা দিবস উপলক্ষে চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের অংশগ্রহণে রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) এ র্যালির আয়োজন করা হয়।

টানা বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন সড়ক, ভোগান্তিতে নগরবাসী
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) পানিতে ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। আজ (শুক্রবার, ৩০ মে) দুপুর নাগাদ বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতার কবলে পড়েছে অনেক সড়ক। জলাবদ্ধতায় ঈদ ঘিরে বেচাকেনা কমেছে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের। এ জলাবদ্ধতা নিরসনে সব খাল-জলাশয় উদ্ধারের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ক্ষমতাসম্পন্ন ড্রেনেজ ব্যবস্থা চান নগরবাসী।

চাঁদপুরে মোটরসাইকেল-রিকশার সংঘর্ষে নিহত ২
চাঁদপুরে মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সমুদ্র মাল ও অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিও এ ঘটনায় আহত হয়েছেন।

কোনো কিছুই থামাতে পারছে না ব্যাটারিচালিত অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য
কোনো কিছুই যেন থামাতে পারছে না ব্যাটারিচালিত অটোরিকশার লাগামহীন দৌরাত্ম্য। সড়কে অন্যান্য গাড়ির রীতিমতো ঘুম হারাম করে ফেলেছে ত্রুটিযুক্ত এই বাহন। নেই সঠিক ব্রেক সিস্টেম, ইন্ডিকেটর ও বৈজ্ঞানিক কাঠামো। প্যাডেল রিকশায় ব্যাটারি আর মটর লাগিয়েই সড়কে ছেড়ে দেয়া হচ্ছে এই তিন চাকার বাহন। এমন অবস্থায় বৈজ্ঞানিক কাঠামোযুক্ত ইজিবাইক তৈরি করেছে বুয়েটেরর একটি দল, যা নিশ্চিত করবে যাত্রীর সুরক্ষা।

অটোরিকশা নিয়ন্ত্রণে অসহায় বিআরটিএ?
জব্দের পর জরিমানা দিয়ে আবারো সড়কে নামছে অটোরিকশা। এই সুযোগ এবং শোরুমে দেদারসে বিক্রিতে বাধা না থাকার সুযোগ নিচ্ছে মালিক-চালকরা। চট্টগ্রাম নগরে প্রতি মাসে অন্তত হাজারখানেক ব্যাটারিচালিত রিকশা বিক্রি হয়। রেজিস্ট্রেশন নম্বর না থাকায় এসব যানের বিরুদ্ধে অসহায় অবস্থানে বিআরটিএ।