
শপথ নিয়ে ফের অনিশ্চয়তায় থালাপতি বিজয়!
তামিলনাড়ুর রাজ্য সরকার গঠনে নতুন মোড়। রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছেন থালাপতি বিজয়। তাই আজ থালাপতির শপথ অনিশ্চিত। এনডিটিভির খবর, থালাপতির দল টিভিকে যেন সরকার গঠন করতে না পারে এজন্য ৫০ বছরেরও বেশি সময় পর চির প্রতিদ্বন্দ্বী এআই-এডিএমকের সঙ্গে জোট করতে পারে ডিএমকে।

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে এমন খবর। এছাড়া অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। আজ (শুক্রবার, ৮ মে) লোক ভবনে সরকার গঠনের দাবি নিয়ে দেখা করবেন রাজ্যপালের সঙ্গে।

অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়
অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। আজ (শুক্রবার, ৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

মমতা পদত্যাগ না করলে কী ঘটবে?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর কারণে রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের আভাস পাওয়া যাচ্ছে। নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ তুলে ‘পদত্যাগ করবেন না’ বলে সাফ জানিয়ে দেয়ায় প্রশ্ন উঠেছে—এখন তবে কী ঘটবে? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব আলোচনায় উঠে এসেছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দের পদত্যাগ
পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। তার পদত্যাগের পরেই অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে।