
ইফতারের আগমুহূর্তে দোয়া কবুল হয়; জানুন নবীজির (সা.) শেখানো বিশেষ আমল
পবিত্র রমজান মাস (Ramadan Month) মহান আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক বিশেষ নেয়ামত। এই মাসে প্রতিটি আমলের প্রতিদান যেমন বৃদ্ধি পায়, তেমনি বান্দার দোয়াও কবুল হয় এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত (Time before Iftar) এবং শেষ রাতের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অথচ না জানার কারণে আমরা অনেকেই এই মূল্যবান সময়গুলো অবহেলায় কাটিয়ে দেই।

টেকনিক্যাল ফল্টে দুই একবার যেতে পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে: বিদ্যুৎ মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো। তিনি বলেন, ‘টেকনিক্যাল জিনিস দুই একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।’

রমজানের প্রথম জুমা আজ: ফজিলত ও দোয়া কবুলের বিশেষ মুহূর্তসহ ৮টি গুরুত্বপূর্ণ আমল
আজ ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম জুমা (First Jummah of Ramadan)। ইসলামে জুমার দিনটি এমনিতেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর রমজান মাসে এর গুরুত্ব ও সওয়াব বহুগুণ বেড়ে যায়। পবিত্র জুমার আজান হওয়ার সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে আল্লাহর স্মরণে মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রমজানেও ভোলায় ইলিশের সংকট, কেজিতে দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত
রমজান মাসেও ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। দিন-রাত জাল ফেলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত বড় আকারের ইলিশ। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে ইলিশের দাম। এতে বিপাকে পড়েছেন খুচরা ক্রেতারা, আর হতাশায় দিন কাটছে জেলেদের।

সাতক্ষীরায় দেশের বৃহত্তম ইফতার মাহফিল
পবিত্র রমজানের প্রথম দিনেই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহত্তম ইফতার মাহফিল। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে ইফতারে অংশ নেন। পুরো রমজান জুড়ে এই ইফতার কার্যক্রম চলমান থাকবে।

রমজান উপলক্ষে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু টিসিবির; ট্রাকসেলে উপচে পড়া ভিড় ক্রেতাদের
রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্পদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবির ট্রাকসেলে ভিড় জমিয়েছে ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা।

নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে চালু হয়েছে ডিএমপির এস্কর্ট সেবা
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এস্কর্ট সেবা চালু করেছে। সাধারণত বছরের এসময় ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায় বলে এ সেবা চালু করা হয়েছে বলে জানানো হয়।

গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবে জামায়াত: ড. শফিকুর রহমান
দেশকে এগিয়ে নিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে গঠনমূলক সমালোচনা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

প্রথম রোজায় চকবাজারে জমজমাট ইফতারি বাজার, ঐতিহ্যের টানে রাজধানীবাসীর ভিড়
পবিত্র রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতারি বাজার জমে উঠেছে ক্রেতা–বিক্রেতার ভিড়ে। জোহরের নামাজের পর থেকেই শাহী মসজিদ–সংলগ্ন সার্কুলার রোডের দুই পাশজুড়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক বাজারে নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ সেখানে ভিড় করেন পছন্দের ইফতারসামগ্রী কিনতে।

এখনো যে দুই দেশে রোজা শুরু হয়নি, জানা গেল কারণ
বিশ্বের প্রায় সব দেশে পবিত্র রমজান মাস শুরু হলেও ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ড ও ফিজিতে এখনো সিয়াম সাধনা শুরু হয়নি। দেশ দুটিতে আগামীকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান (Holy Ramadan) শুরু হবে। গতকাল বুধবার সন্ধ্যায় আকাশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

রমজানে চড়া খেজুরের বাজার: জেনে নিন কোনটার দাম কত?
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাজধানীর বাজারগুলোতে খেজুরের চাহিদা তুঙ্গে। তবে এ বছর বাজারের চিত্র কিছুটা ভিন্ন। একদিকে যেমন খেজুরের বৈচিত্র্য বেড়েছে, অন্যদিকে দামের তীব্রতা সীমিত আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আজোয়া, মরিয়ম, সুক্কারি ও মাবরুমের মতো উন্নতমানের খেজুরের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।

ইফতারে মুড়ি কি সত্যিই স্বাস্থ্যকর? জানুন পুষ্টিগুণ এবং ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা
রমজানে ইফতারের (Iftar) সময় মুড়ি বেশ জনপ্রিয়। ছোলা, পেঁয়াজু, বেগুনি বা জিলাপির সঙ্গে মুড়ির সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। কিন্তু সারাদিন রোজা রাখার পর খালি পেটে মুড়ি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো? পুষ্টিবিদদের মতে, মুড়ি খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে এটি শরীরের জন্য উপকারী হতে পারে।