
ইসলাম গ্রহণের গুঞ্জন উড়িয়ে দিলেন রবার্তো কার্লোস
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—সম্প্রতি ছড়িয়ে পড়া এমন খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস। মরোক্কান ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে সম্পর্ক ও বিয়ের পর তার ধর্মান্তর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়ালেও, নিজেই তা অস্বীকার করেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের দাবি—এখনও আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন দাবি করেছেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলী শাহিন। তবে সাবেক এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নিজে কিংবা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। খবর দ্য অবজারভার পোস্টের।

হৃৎপিণ্ডের সমস্যায় রবার্তো কার্লোস; অস্ত্রোপচার সম্পন্ন
হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস। এরই মধ্যে এ কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হয়েছে অস্ত্রোপচারও।