Recent event
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দিচ্ছে সরকার, পাবেন যারা

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দিচ্ছে সরকার, পাবেন যারা

দেশের ক্রীড়াঙ্গনের মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (National Sportsmen Welfare Foundation) এই উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে অসুস্থ, দুর্ঘটনায় আহত এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা ও বৃত্তি প্রদান করা হবে।

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকালে এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। পাশাপাশি সব খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আমিনুল হক।

ক্রীড়াঙ্গনে রূপান্তর: আমিনুল হকের ৯ যুগান্তকারী উদ্যোগ

ক্রীড়াঙ্গনে রূপান্তর: আমিনুল হকের ৯ যুগান্তকারী উদ্যোগ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই ক্রীড়াঙ্গনের রূপরেখা বদলে দিতে যাচ্ছেন আমিনুল হক। নিয়েছেন ৯টি যুগান্তকারী উদ্যোগ। দেশের ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের হাত ধরে গ্রহণ করা হয়েছে ৯টি উল্লেখযোগ্য কর্মসূচি। আধুনিক ও পেশাদার ক্রীড়া কাঠামো গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন

ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবি ও বাফুফের অভিনন্দন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক

টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ী দশটি দলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন।

নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে অনুদান চেক বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে অনুদান চেক বিতরণ অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২৫ অর্থবছরে নোয়াখালী জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, নোয়াখালী।

রাঙামাটিতে বিকেএসপির প্রস্তাবিত জমি পরিদর্শন না করেই ফিরে গেছে কমিটি,  স্থানীয়দের ক্ষোভ

রাঙামাটিতে বিকেএসপির প্রস্তাবিত জমি পরিদর্শন না করেই ফিরে গেছে কমিটি, স্থানীয়দের ক্ষোভ

পাহাড়ি জেলা রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরইমধ্যে জেলার বিভিন্ন স্থানে জমির প্রস্তাবও দিয়েছেন স্থানীয়রা। জমির সঠিকতা যাচাইয়ে আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনে গেছেন এ সংক্রান্ত গঠিত তিন সদস্যের কমিটি।

রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী জাতীয় নীতি প্রতিযোগিতা শুরু

রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী জাতীয় নীতি প্রতিযোগিতা শুরু

রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫। দেশের ৯টি বিশ্ববিদ্যালয় এবং ১টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩১তম দেশ হিসাবে হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ

৩১তম দেশ হিসাবে হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস—হোপ নেটওয়ার্কে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৪ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ নেটওয়ার্কে সম্মতি দেন। এর মাধ্যমে বাংলাদেশ হোপ নেটওয়ার্কের ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।

মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছে ক্রীড়া মন্ত্রণালয়

মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছে ক্রীড়া মন্ত্রণালয়

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানান, জমি অধিগ্রহণ, রেট শিডিউল পরিবর্তনসহ প্রকল্পে নতুন নতুন বিষয় যুক্ত হওয়ায় ব্যয় বেড়েছে।

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় করার অনুমোদন’ সংবাদ নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিবাদ

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় করার অনুমোদন’ সংবাদ নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিবাদ

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় করার অনুমোদন, বেশিরভাগ উপদেষ্টার আপত্তি সজীব ভূঁইয়ার আগ্রহে পাস’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ের প্রকৃত তথ্য দেয়া হয়েছে।