Recent event
মোমবাতি প্রজ্বলন
পুলিশি বাধা ও আটক শিক্ষকদের মুক্তি দাবিতে মোমবাতি প্রজ্বলন

পুলিশি বাধা ও আটক শিক্ষকদের মুক্তি দাবিতে মোমবাতি প্রজ্বলন

শাহবাগের কর্মসূচিতে পুলিশি বাধা ও আটক ৫ শিক্ষকের মুক্তি দাবিতে মোমবাতি প্রজ্বলন করেছে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।

টাঙ্গাইলে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

টাঙ্গাইলে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানের সকল বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা। এতে সাধারণ ছাত্র-জনতা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাতে ‘রক্তে লেখা ইতিহাস ভুলিনি আমরা, মোমশিখায় প্রজ্বলিত হোক স্মৃতির আগুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে নানা আয়োজন

জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রে নানা আয়োজন

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পাঁচ বছর পূর্তিতে নানা আয়োজনে স্মরণ করা হয়। পুলিশের নির্যাতনে তার মৃত্যুর পরই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন।

একাত্তরের পাশাপাশি চব্বিশের আন্দোলনের যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি

একাত্তরের পাশাপাশি চব্বিশের আন্দোলনের যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি

একাত্তরের পাশাপাশি চব্বিশের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। সেইসাথে আগামীতে ভারতমুক্ত একট বৈষম্যহীন রাষ্ট্রের দাবি জানায় তারা। আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে বিজয় দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ৭১ ও ২৪ এর শহীদদের স্মরণ করার মাধ্যমে এ কথা জানানো হয়।

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক লাগাউনে উৎসব

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক লাগাউনে উৎসব

রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের তিলক লাগাউনে (বড়রা ছোটদেরকে আশীর্বাদ দেওয়া) ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৩ অক্টোবর) রাঙামাটির জেল রোডস্থ সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয় ভবনে সুর নিকেতন তিলক লাগাউনে উৎসব পালন করা হয়।