ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

হাতে জ্বালানো মোমবাতি নিয়ে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

আজ (রোববার, ২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমানকে সাথে নিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধা, নীরবতা ও আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এএইচ