বেশির ভাগ ইরানির নামই একই—মোহাম্মদ সামথিং: ফক্স নিউজকে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বেশির ভাগ মানুষের নামই ‘মোহাম্মদ’। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। চীন সফরকালে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন স্পেস ফোর্সের নজরদারি সক্ষমতা নিয়ে কথা বলছিলেন। যুক্তরাজ্য সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।