
শত্রু দমনে নতুন রণক্ষেত্র ও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান—আইআরজিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, শত্রুর বড় ধরনের ক্ষতি নিশ্চিত করতে এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে বিশাল এলাকা জুড়ে নতুন রণক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

নতুন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করলো তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তা পূর্বের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সময়সীমা বা সমাপ্তির শর্ত নির্ধারণ করার মতো অবস্থায় থাকবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ রোববার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই বার্তা দেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন কোনো হুমকিতে ভৌগোলিক সীমা ছাড়াই জবাব দেবে ইরান: মুজতবা খামেনি
শত্রুপক্ষের যেকোনো নতুন হুমকির জবাবে ভৌগোলিক সীমার তোয়াক্কা না করে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। একই সঙ্গে নতুন করে হামলা চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এই নির্দেশ দিলেন। তার অফিশিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আট মাস ধরে আড়ালে সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি; নেপথ্যে কী?
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মজিদ হাকিম ইলাহী। আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আহত হওয়ার পর থেকে তিনি কেন প্রকাশ্যে আসছেন না, সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন এই কূটনীতিক।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আরব সাগর থেকেও তাড়ানো হবে মার্কিন বাহিনীকে, হুঁশিয়ারি খামেনির
হরমুজ প্রণালিতে ইরানি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের কারণে মার্কিন বাহিনী আরব সাগরের বাইরে অগ্রসর হওয়ার সাহস পাচ্ছে না বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেহরানের শত্রুদের অচিরেই পুরোপুরি বিতাড়িত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আর্থিক সংবাদ ও বাজারতথ্য প্ল্যাটফর্মবেনজিঙ্গার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন বাহিনীর পিছু হটার দাবি ইরানের, বাড়ছে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ
কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে সফলতার দাবি করেছে তেহরান। এতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের রণতরিগুলো ইরানি উপকূল থেকে আরও দূরে সরে গেছে বলে জানিয়েছে দেশটি। তবে এমন চরম উত্তেজনার মধ্যেও কৌশলগত এই প্রণালি দিয়ে তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের হামলায় ফের অল্পের জন্য রক্ষা; ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মুজতবা খামেনি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ হামলায় তেহরানের একটি হাসপাতাল ধ্বংস হওয়ার পর সেখান থেকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মোহসেন হেইদারি এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি, পরমাণু কর্মসূচিতে ছাড় না দেয়ার সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র যদি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার কথা মেনে নিয়ে হরমুজ প্রণালি পুনরায় চালুর চুক্তিও করে, তাহলেও নিজেদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখাবে না ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন হামলার আরও কঠোর জবাবের হুঁশিয়ারি গালিবাফের
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে ইরান আরও দ্রুত ও কঠোর আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আনাদোলুর প্রতিবেদন তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপ; জাতীয় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থনৈতিক চাপের মুখে নিজেদের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে দেশের ভেতরে বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে অনড় অবস্থান ইরানের; অভ্যন্তরীণ বিরোধিতাও সহ্য না করার বার্তা
ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের পথ এড়িয়ে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ যেকোনো ধরনের অসন্তোষ বা বিক্ষোভ কঠোর হাতে দমনের স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির ধর্মীয় ও সামরিক নেতৃত্ব। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আপনাদের সত্যিকারের শত্রু কে শনাক্ত করুন— মুসলিম নেতাদের মুজতবা
সত্যিকারের শত্রু কে, তা শনাক্তের জন্য মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি। আজ (রোববার, ৩০ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, শত্রুদের শনাক্ত করে তাদের আপনাদের প্রতিহত করতে হবে।