
ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ওই সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকালের রিপোর্টার।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ধানমণ্ডি ৩২-সহ আশপাশের এলাকায় পুলিশি চেকপোস্ট বসিয়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

মির্জাপুরে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ছে কয়েকশো একর জমির ধান
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ পাঁচটি ইটভাটার চিমনির বিষাক্ত ধোঁয়ায় ছয়টি গ্রামের শত শত একর জমির বোরো ধান পুড়ে গেছে। ওইসব গ্রামের ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক ক্ষতিপূরণের দাবিতে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

রাজশাহীতে ৪ দাবিতে জুলাই শহিদ পরিবার ও আহতদের সংবাদ সম্মেলন
রাজশাহীতে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই শহিদদের পরিবার ও জুলাইয়ে আহতরা। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাবে অবরোধ
প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় ও সায়েন্স ল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন আটকে থাকা যাত্রী ও সাধারণ মানুষ।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রূপগঞ্জ থেকে বিশাল মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বিএনপি যোগদান করেছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে লক্ষাধিক মানুষ মিছিল করে সংবর্ধনায় অংশ নেয়।

দুপুরের কর্মসূচি স্থগিত এনসিপির, ৪টায় বাংলামোটরে বিক্ষোভ মিছিল
আসিফ মাহমুদের পর এবার কর্মসূচি পালনের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) জুমার পরে তাদের শাহবাগের অবস্থান কর্মসূচিও স্থগিত করেছে দলটি। এর পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে বলে জানান নাহিদ ইসলাম।

আশুলিয়া হত্যাকাণ্ড: আদালতে রাজসাক্ষী সাবেক এসআই যে তথ্য দিলেন
আশুলিয়া থানার ওসি সায়েদের নির্দেশে গত বছর ৫ আগস্ট এএসআই বিশ্বজিৎসহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেন—রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে এমনই চাঞ্চল্যকর জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক এসআই শেখ আবজালুল হক। আগামীকাল (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) এ মামলার জেরা সম্পন্ন হবে। এরপর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা।

ফেনীতে মিছিলের চেষ্টাকালে ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার
ফেনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সকালে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

নির্বাচনে ধানের শীষ রেকর্ড ভোটে জয়যুক্ত হবে: বিএনপি প্রার্থী ওয়াহাব
বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় স্থগিত রাখা ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আগামী নির্বাচনে তার আসনে ধানের শীষ রেকর্ড পরিমাণ ভোটে জয়যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।

ঢাবিতে বহিরাগত-হকারদের নিয়ে মিছিলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নেতারা।