
বড় জয় দিয়ে বুন্ডেসলিগা শুরু করলো বায়ার্ন মিউনিখ
বুন্দেসলিগায় নতুন মৌসুমের শুরুতেই উড়ন্ত জয় পেয়েছে মিউনিখ। নিজেদের প্রথম ম্যাচে স্টুর্টগার্টকে ৫-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

ইরানের সমর্থনে ইউরোপের কয়েকটি দেশে বিক্ষোভ
ইরানে সাম্প্রতিক বিক্ষোভের সমর্থনে জার্মানির মিউনিখে ব্যাপক বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষের এই বিক্ষোভে দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইরানের নির্বাসিত নেতা রেজা পাহলভির সমর্থনে বিক্ষোভে উত্তাল কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস।

খামেনি-পাহলভির শাসনে ইরানিদের ‘না’, চাওয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা
খামেনি কিংবা পাহলভি- আর কোনো এক নায়কের শাসন দেখতে চায় না ইরান। মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলন চলাকালে বিক্ষোভে অংশ নিয়ে এ বার্তা দিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ইরানিরা। যদিও সম্মেলন থেকে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি মন্তব্য করেছেন, ক্ষমতায় যাওয়া নয়, বরং তার লক্ষ্য ইরানে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। এদিকে, এবারের সম্মেলনের সাইডলাইনে ইউরোপের নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন পশ্চিমা নেতারা। আর উদ্বোধনী ভাষণে জার্মান চ্যান্সেলরের দাবি, বিশ্বে নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে।

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় চালকসহ নিহত ৩, আহত অর্ধশত
জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যাডেন উর্টেমবার্গ রাজ্যে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় চালকসহ নিহত হয়েছে অন্তত ৩ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। যাদের বেশিরভাগের অবস্থা গুরুতর।