
হেয়ারকাট প্রত্যাহার ও আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
আমানতকারীদের হেয়ারকাট বাতিল করে প্রজ্ঞাপন ও ভূক্তভোগীদের ব্যাংকে থাকা সঞ্চয়ের টাকা ফিরিয়ে দিতে সচিবালয়মুখী লংমার্চ ও বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন।

পঞ্চগড়ে দুই দফা দাবিতে ডাকঘর কর্মচারীদের মানববন্ধন
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও ঐক্য পরিষদ দুই দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে ওই তিন সংগঠনের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

দুই দফা দাবিতে রাজশাহী ডাকঘর কর্মচারী সমিতির মানববন্ধন
তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে মানববন্ধন করছে রাজশাহী ডাকঘর কর্মচারী সমিতি। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুর সাড়ে ৩টায় জিপিও ভবনের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় ৭ দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নদী, খাল, পুকুর, জলাশয় ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘যৌক্তিক স্থানে’ উপজেলা সদর চেয়ে ফটিকছড়িতে বিক্ষোভ-মানববন্ধন
‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা যৌক্তিক স্থানে নেই—এমন দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এসময় তারা ‘যৌক্তিক স্থানে’ উপজেলা সদরদপ্তর স্থাপন চেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি পয়েন্টে সড়ক অবরোধ করেন।

হাসপাতাল চালু ও অ্যাকাডেমিক কার্যক্রমের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
হাসপাতাল চালু, অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে দ্বিতীয় দিন মানববন্ধন ও সড়কে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

পেকুয়ায় গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূ কাজল রেখা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণায় ১৮৬ বছরের পুরনো পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধারে মানববন্ধন
ময়মনসিংহের ১৮৬ বছরের পুরনো কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জায়গা উদ্ধারে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস: দেশজুড়ে ৪ হাজার স্বেচ্ছাসেবকের বৃক্ষরোপণ ও মানববন্ধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ (শুক্রবার, ৫ জুন) দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন ৪ হাজার স্বেচ্ছাসেবী। জাতীয় ও স্থানীয় পর্যায়ের শতাধিক পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

রাঙ্গাবালীতে সরকারি খাল উন্মুক্তের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগিরহাওলা ও হাপুয়াখালী গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা ‘মকপাড়া সরকারি খাস খাল’ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসীরা।

পটুয়াখালীতে নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় নারীদের ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলে ভবন নির্মাণ ও বিচারক নিয়োগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
নড়াইল জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) ভবন নির্মাণ ও জেলা জজসহ অন্যান্য বিচারকদের শূন্য পদে পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২ দশমিক ৫০ টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিও জানান তারা।