
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত, পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদে
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। আজ (রোববার, ১৮ জানুয়ারি) বিকেলে কমিশনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সরকারের নতুন সচিব নিয়োগ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ (সোমবার, ১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এসব পদে রদবদল করেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. রেজাউল করিম
খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রেজাউল করিম। আজ ( বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দেয়া প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।