ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন অধ্যাপক ড. আবুল-হাসনাত

ড. আবুল-হাসনাত-মামুন
ড. আবুল-হাসনাত-মামুন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকসের অধ্যাপক ড. আবুল-হাসনাত-মামুনকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আজ (শনিবার, ২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নেয়ার উদ্দিন এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুসারে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগ বাতিল করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি অবসরপ্রাপ্ত পূর্ব পদের সমপরিমাণ আর্থিক সুবিধা পাবেন এবং কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

এএইচ