
পারিবারিক কলহে দায়ের আঘাতে যুবকের মৃত্যু, আটক বাবা-মা
রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে ঘারে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম (২৩) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা রেহানা বেগমকে আটক করা হয়েছে। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মানিকগঞ্জে রাজমিস্ত্রির ঠিকাদারের মরদেহ মিললো পেঁপে ক্ষেতে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) নামে এক রাজমিস্ত্রির ঠিকাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তিনি।

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব কনস্টেবল নিহত
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২২ মে) দুপুরে নগরীর তোপখানা রোডের বন বিভাগের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র্যাবের এক কনস্টেবল আহত হয়।

যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৫৭
বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে গত ২৫ ডিসেম্বর থেকে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) পর্যন্ত সারা দেশে মোট ১৫৭ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

১৮ থেকে ২৫ ডিসেম্বর যৌথবাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২১
সারা দেশে ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধরের জেরে গণপিটুনিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করার জেরে স্থানীয়দের গণপিটুনিতে বাবু আলি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই) রাত ৯টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট বগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় হত্যা, বাবা-মায়ের স্বীকারোক্তি
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে ড্রেনে মরদেহ ফেলে দেয়ার অভিযোগে বাবা ও মাকে আটক করেছে পুলিশ। নিহত জনি সরকার (২৮) ওই এলাকার বাসিন্দা করুনা সরকার ও অনিতা রানী সরকারের ছেলে।

মেহেরপুরে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর ইলিয়াস হোসেন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন গাড়াবাড়িয়া স্কুল পাড়ার মৃত নেককার আলীর ছেলে।

গাজীপুরে বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার
গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাদকাসক্তের আখড়া হয়ে উঠেছে কমলাপুর স্টেডিয়াম
অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আখড়া। মেইন গেটে নিরাপত্তাকর্মী থাকার কথা থাকলেও গেট খোলা থাকে বেশিরভাগ সময়। অবাধে চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চললেও নিরাপত্তাকর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির, জানিয়েছেন প্রশাসক।