
নরওয়ে থেকে মহাকাশে জার্মান রকেট; স্যাটেলাইট উৎক্ষেপণের দৌড়ে ইউরোপ
ইউরোপের মূল ভূখণ্ড থেকে প্রথমবারের মতো মহাকাশে বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করেছে জার্মান স্টার্টআপ প্রতিষ্ঠান ইজার অ্যারোস্পেস। নরওয়ের উত্তর মেরু অঞ্চলের আন্দোয়া স্পেসপোর্ট থেকে গতকাল গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) চালকবিহীন স্পেকট্রাম রকেটটি সফলভাবে মহাকাশের কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়। এর মধ্য দিয়ে নিজস্ব ভূখণ্ড থেকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণের সক্ষমতা অর্জনে ইউরোপ আরও এক ধাপ এগিয়ে গেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মহাকাশ অভিযানে খরচ কমাতে ‘সেলফ ইটিং স্পেসক্র্যাফট’ নিয়ে নতুন গবেষণা
মহাকাশ অভিযানের ব্যয় কমানো এবং নতুন ধরনের কক্ষপথে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ‘সেলফ ইটিং স্পেসক্র্যাফট’ নামে একটি অভিনব প্রযুক্তিনির্ভর অভিযানে কাজ করছে মেরিডিয়ান স্পেস কমান্ড। এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির বিজ্ঞানী ড. স্যাম রিচার্ডস। তিনি জানান, কম বাজেটের এই মহাকাশ মিশনে ব্যবহৃত প্রযুক্তি ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ও জটিল কক্ষপথে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে। তার মতে, এই উদ্ভাবন মহাকাশ অভিযানের প্রচলিত ব্যয়বহুল ধারণাকে চ্যালেঞ্জ জানাবে এবং মহাকাশ অনুসন্ধানে নতুন দিগন্ত উন্মোচন করবে।

স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
মহাকাশ অভিযানের গল্পগুলো সব সময়ই শিশুদের কল্পনার জগতে এক অনন্য উদ্দীপনা জাগিয়ে তোলে। এ ধরনের অভিযান শুধু রোমাঞ্চ বা সাহসিকতার নয়, বরং তা বিজ্ঞানভিত্তিক চিন্তা-চেতনা ও উদ্ভাবনী শক্তিকে উসকে দেয়।

মহাকাশে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙলো চীন
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে স্পেসওয়াক রেকর্ডে শীর্ষে ওঠে এসেছে চীন। শেনঝু-নাইনটিন মহাকাশ অভিযানের দুই চীনা নভোচারী ২০০১ সালে মার্কিন নভোচারীদের করা রেকর্ড টপকালেন। এদিকে, ৬ মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে আগামী ফেব্রুয়ারিতেও ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা।