ভূমি প্রতিমন্ত্রী
সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তা-কর্মচারীর বদলি, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

ভূমি প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক পরিদর্শন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বদলি করা হয়েছে। গতকাল (বুধবার, ৪ মার্চ) সকালে ভূমি অফিসটিতে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় পরেও অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি। এ ঘটনায় তিনজনকে বদলি করা হলো।

ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা করছি: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা করছি: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ে অনেকক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেবাগ্রহীতারা অনেক কিছুই জানেন না। যেমন একটি কল সেন্টার ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৭ দিনই খোলা থাকে, কিন্তু এর প্রচার জনগণের কাছে পৌঁছানো হয়নি। আমি শপথ নেয়ার পর এটি জেনেছি। আমরা এখন চেষ্টা করছি ভূমি মন্ত্রণালয়ের পূর্বের গৌরব পুনরুদ্ধার করতে এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে।’