
পাকিস্তানে ‘নিরাপত্তার’ কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া বাতিল
পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচিতে তাদের কনস্যুলেটগুলো ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে ৬ মার্চ (শুক্রবার) পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল ঘোষণা করেছে।

কাতারে ভিসার মেয়াদ শেষ হলেও ‘স্বয়ংক্রিয়ভাবে’ এক মাস বাড়ছে
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, দেশটিতে যেসব প্রবেশ ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার কাছাকাছি আছে, সেগুলোর জন্য এক মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই নতুন নিয়ম ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।

দুইদিনে বাতিল ৮০টি ফ্লাইট; অনিশ্চয়তা-উৎকণ্ঠায় দিশেহারা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রভাব পড়েছে দেশের আকাশপথেও। গেল দুইদিনে দেশি-বিদেশি ৯টি এয়ারলাইনসের অন্তত ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। একদিকে, একের পর এক ফ্লাইট বাতিলে প্রবাসীদের ভোগান্তি, অনিশ্চয়তা আর উৎকণ্ঠা; অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় কিছু যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির নিঃশ্বাস। যাত্রা নিশ্চিত হওয়ায় হাসি ফুটেছে অনেকের মুখে।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়।

অদক্ষ শ্রমিকের সুযোগে বাড়তি অর্থ আদায়; ব্যয় কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর
একসময় বিনা খরচের ভিসার জন্যেও এখন গুনতে হয় চার থেকে ছয় লাখ টাকা। অদক্ষ শ্রমিকের কারণেই বাড়তি অর্থ আদায়ের সুযোগ নিচ্ছে সিন্ডিকেট ও দালালচক্র। সিন্ডিকেট ভাঙতে সরাসরি সরকারের সঙ্গে সরকারের চুক্তির পরামর্শ দিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় কমাতে পদক্ষেপ নেবে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভিসা সমস্যার সমাধানে কাজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার বিষয়ে অবগত আছি আমরা। এটা নিয়ে কাজ করছি, কীভাবে সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।

মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।

বাংলাদেশিদের ভিসা না দেয়ার জন্য ‘সিস্টেমকে’ দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
‘বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে না, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এ দায় স্বীকার করতে রাজি না আমি। এটা দেশের দায়, পুরো সিস্টেমের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, ব্যক্তিগতভাবে আমারও না,’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

অবৈধ অভিবাসন দমনে মালয়েশিয়ার কঠোর অবস্থান, আটক ৫৪ হাজার
মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরইমধ্যে ৫৪ হাজারের বেশি কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধ বিদেশিদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে অন্যান্য দেশের পাশাপাশি আটক হচ্ছেন বাংলাদেশিরাও।

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে
চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ভিসা স্থগিত কৌশল; শিক্ষা–ভ্রমণ–বিনিয়োগে বড় প্রভাবের শঙ্কা!
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা ট্রাম্পের কৌশল হতে পারে- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এটি মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টির নতুন কৌশল হতে পারে। তবে এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগে বড় প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। ভিসা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে তাই এখনই আলোচনার প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।