
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে, সমাধানে কাজ হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়গুলো নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানে কাজ করা হবে।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এআইইউবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেবে বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস এবং ওয়াই-ফাই বিতরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত করা, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক এবং স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষাসহ নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছে দলটি।

বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, ভাড়া বাড়িতে চলছে কার্যক্রম
বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি সেমিস্টারে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ ব্যাপারে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন সুশীল সমাজ। এদিকে ইউ জি সি বলছে, স্থায়ী সনদ পেতে হলে অবশ্যই নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান: আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা
জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট উত্তরা। ১৮ জুলাই রণক্ষেত্রে পরিণত হয় বিমানবন্দর মহাসড়ক। শতাধিক শহীদ উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীকে বিচ্ছিন্ন করতে বুক পেতে দিয়েছিলো স্বৈরাচারের বুলেটের সামনে। কারফিউ ভেঙে, জুলুমশাহীর মসনদকে ধুলোয় মিলিয়ে দেবার প্রথম ও চূড়ান্ত মিছিলের সূত্রপাতও উত্তরা থেকেই। অথচ এখানে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বলছেন, তারা নানাভাবে উপেক্ষিত।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি কেন অনুসরণ করা হবে না জানতে চেয়ে রিট
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নির্ধারিত অভিন্ন গ্রেডিং পদ্ধতি বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের দাবিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। জনস্বার্থে দায়েরকৃত এ রিটে পিটিশনার হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।

পিআর পদ্ধতি না বুঝলে রাজনীতি ছেড়ে ঘুমানো উচিত: নূর
যারা পিআর পদ্ধতি বোঝেন না, তাদের রাজনীতি ছেড়ে ঘুমানো উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ (শুক্রবার, ১৮ জুলাই) বিকেলে মেরুল বাড্ডায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

একাত্তরকে ভিত্তি ধরেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী
একাত্তরকে পাশ কাটানোর সুযোগ নেই, বরং একাত্তরকে ভিত্তিমূল ধরেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আ.লীগের বিচার-নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক সব প্লাটফর্ম ‘একাট্টা’
টানা ১৬ ঘণ্টা ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। আ.লীগ নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের রোডম্যাপ ঘোষণা না হলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গণহত্যার বিচার প্রসঙ্গে কোনো আপস করা হবে না বলেও জানান তারা।

সারজিস-বিক্ষুব্ধদের হাতাহাতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
রাজধানীর বসুন্ধরায় এনসিপি'র কর্মী ও বিক্ষুব্ধদের হাতাহাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) দুপুরে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়।

রাতে এনসিপির কর্মী ও বিক্ষুব্ধদের হাতাহাতি, ছাত্রদলকে অভিযুক্ত করছেন সারজিস
দলীয় কোন্দলের জেরে রাজধানীর বসুন্ধরায় গতকাল (বুধবার, ৫ মার্চ) রাতে এনসিপি'র কর্মী ও বিক্ষুব্ধদের হতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলকে অভিযুক্ত করেছেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ করেন তারা।