বেবিচক
বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেয়ার সক্ষমতা যাচাই এবং অগ্নিনিরাপত্তা প্রস্তুতি জোরদারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ-সৌদি আরব রুটে বাড়ছে ফ্লাইট; সপ্তাহে চলবে অতিরিক্ত ৩৫টি

বাংলাদেশ-সৌদি আরব রুটে বাড়ছে ফ্লাইট; সপ্তাহে চলবে অতিরিক্ত ৩৫টি

আগামী বছরের ৫ মার্চ থেকে বাংলাদেশ-সৌদি আরব রুটে বাড়ছে ফ্লাইট। নতুন সমঝোতার আওতায় সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। পাশাপাশি থাকছে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, কোড-শেয়ারিং ও উড়োজাহাজ লিজিংয়ের সুবিধা।

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বেবিচকে ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেবিচকে ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। আজ (সোমবার, ২০ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানের হাতে যাওয়ার সম্ভাবনা

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; গ্রাউন্ড হ্যান্ডলিং জাপানের হাতে যাওয়ার সম্ভাবনা

সরকারের নির্দেশনা অনুযায়ী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগষ্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব জাপানকে দেয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ,

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল বাস চালু করল বেবিচক

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল বাস চালু করল বেবিচক

যাত্রীসেবার মান আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।

বিমানবন্দরগুলোতে সম্প্রসারিত হলো রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা

বিমানবন্দরগুলোতে সম্প্রসারিত হলো রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা

বাংলাদেশের বিমানবন্দরসমূহে রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টার ফলে এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতি ব্যবহার করে সরাসরি যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিং পরিচালনার অনুমোদন পুনর্বহাল হয়েছে। এর ফলে বাংলাদেশের রপ্তানি কার্গো নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপণ মহড়া

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপণ মহড়া

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে অগ্নিকাণ্ড ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এক আকস্মিক ‘ফায়ার অ্যালার্ম ড্রিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসির নির্দেশে এ মহড়ার আয়োজন করা হয়।

সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ট্রেইনিং ইন্সট্রাক্টরস কোর্স শুরু

সিভিল এভিয়েশন একাডেমিতে আইসিএও’র ট্রেইনিং ইন্সট্রাক্টরস কোর্স শুরু

সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) ৫ দিনব্যাপী ট্রেইনিং ইন্সট্রাক্টরস কোর্স (টিআইসি) উদ্বোধন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে বেবিচকের সমঝোতা চুক্তি স্বাক্ষর

ফায়ার সার্ভিসের সঙ্গে বেবিচকের সমঝোতা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইক্যাওর আসন্ন অডিটকে সামনে রেখে বিমান নিরাপত্তা ও জরুরি সেবার সক্ষমতা জোরদারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে চার হাজার পিসের বেশি ইয়াবা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে চার হাজার পিসের বেশি ইয়াবা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সতর্কতা ও পেশাদারিত্বে এক সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে চার হাজার ৩৬৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বেবিচকের ১২ পদের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি; ৩৮৫২ প্রার্থীর জন্য জরুরি নির্দেশনা

বেবিচকের ১২ পদের এমসিকিউ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি; ৩৮৫২ প্রার্থীর জন্য জরুরি নির্দেশনা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার (MCQ Exam) সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) রাজধানীর নির্ধারিত কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেবিচকের উপপরিচালক মোহাম্মদ আবিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।