
ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ (শনিবার, ১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী যাত্রীকে তল্লাশি, ২টি স্বর্ণবার উদ্ধার
যশোরের বেনাপোলের বহির্গমন যাত্রী এলাকায় তল্লাশি চালিয়ে মো. মোবারক হোসেন নামের এক ভারতগামী যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস।

বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারতে যাওয়ার সময় হুমায়ুন তালুকদার নামে কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল বন্দরে অবৈধ ইলিশের চালান আটক
বেনাপোল বন্দরে ভুয়া ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ প্যাকেজ ইলিশের একটি চালান আটক করেছে কাস্টমস। গতকাল (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা ইলিশের এ চালান আটক করে।

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ২০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ ইনের অভিযোগ, দেশে ফিরতে ঘুরছে পথে পথে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল কাস্টমস থেকে পণ্য পাচারের অভিযোগে কাস্টমস কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩
যশোরের বেনাপোল কাস্টমস গোডাউন থেকে ভারতীয় জবাদকৃত পণ্য পাচারের সময় এক কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পণ্য পাচারের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ জব্দ ও প্রায় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

ভারতে পাচার ১৪ জনকে বেনাপোল বন্দরে ফেরত
কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল (শুক্রবার, ১২ জুন) রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব নারী, পুরুষদেরকে ট্রাভেল পারমিটে বেনাপোল বন্দরে সোপর্দ করা হয়।

ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী— যশোরে নাসীরউদ্দীন পাটওয়ারী
বেনাপোলে তোপের মুখে এলাকা ত্যাগ
ভারত একটি খুনি রাষ্ট্র এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি খুনি বাহিনী মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। আজ (বুধবার, ৩ জুন) যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিলো বিজিবি
যশোর জেলার বেনাপোল সীমান্ত দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে বিএসএফের এ চেষ্টা বিফলে যায়। যাদেরকে পুশইনের চেষ্টা করা হয়েছে, তাদের জন্ম ভারতে এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন বলে জানা যায়।