বুদ্ধ পূর্ণিমা
রাজবন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন; বিশ্ব মানবতার মঙ্গল কামনা সমবেত প্রার্থনা

রাজবন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন; বিশ্ব মানবতার মঙ্গল কামনা সমবেত প্রার্থনা

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখি পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। এই দিনটিকে কেন্দ্র করে গত দু’দিন আগে থেকে বৌদ্ধ মন্দিরগুলোতে পালন করা হয়েছে নানান অনুষ্ঠান। এর মধ্যে পাহাড়ের সবচেয়ে বড় আয়োজন করা হয় রাঙামাটির রাজবন বিহারে। বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয় সমবেত প্রার্থনা।

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের এই প্রধান ধর্মীয় উৎসব সাড়ম্বরে উদ্‌যাপন করছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজার আয়োজন করা হয়েছে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হচ্ছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত— বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত— বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাঙামাটিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

রাঙামাটিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)। এ দিনটি বর্ণাঢ্য আয়োজনে পালন করেছেন রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৈশাখী পূর্ণিমাকে কেন্দ্র করে গতকাল (শনিবার, ১১ মে) থেকে বৌদ্ধ মন্দিরগুলোতে শুরু হয়েছে নানান আনুষ্ঠানিকতা।

সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারে নিরুত্তর: রিজভী

সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারে নিরুত্তর: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিলো। দ্রুত নির্বাচনের ব্যাপারে তারা নিরুত্তর। আজ (রোববার, ১১ মে) সকালে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রায় এসব কথা বলেন তিনি।

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

আজ বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধধর্ম মতে প্রায় আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ। দিনটি উদযাপনে দেশের বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধ পূজাসহ নানা আয়োজন। সমগ্র মানব জাতির শান্তি ও মঙ্গল কামনায় চলছে বিশেষ প্রার্থনাও।