তুচ্ছতাচ্ছিল্য নয়, আজ ‘মেহনতি গাধার’ জয়গানের দিন
নির্বুদ্ধিতার উদাহরণ দিতে আমরা হরহামেশাই ‘গাধা’ শব্দটি ব্যবহার করি। আবার হাড়ভাঙা খাটুনি বোঝাতেও টেনে আনি এই প্রাণীর নাম। কিন্তু যে প্রাণীটি ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষের সভ্যতার চাকা সচল রাখতে নিঃস্বার্থ শ্রম দিয়ে যাচ্ছে, তার কি কেবলই উপহাস প্রাপ্য? এই অবজ্ঞা আর অকৃতজ্ঞতার অবসান ঘটিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব গাধা দিবস’।