বিশ্ব অটিজম সচেতনতা দিবস
প্রতিবন্ধীদেরকে বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজ কল্যাণমন্ত্রী

প্রতিবন্ধীদেরকে বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজ কল্যাণমন্ত্রী

সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ছয় শতাংশ মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। এদেরকে বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজ (বুধবার, ১৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। আগামীকাল (বুধবার, ১৩ মে) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে দেয়া আজ (মঙ্গলবার, ১২ মে) এক বাণীতে তিনি এ কথা জানিয়েছেন।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বেইট আলফা’র বিশেষ অনুষ্ঠান

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বেইট আলফা’র বিশেষ অনুষ্ঠান

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘অটিজমে আক্রান্ত শিশুদের শারীরিক আঘাত করা থেকে বিরত থাকতে হবে। খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অটিস্টিক শিশুকে অবহেলা না করে তাদেরকে যত্ন ও ভালোবাসা দিয়ে সক্ষম ও কর্মক্ষম করে তোলা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।’

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবার সঙ্গে অটিজম ও প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে।'