বিপিসি
তেল সংগ্রহে ফিলিং স্টেশনে ভিড় ও ভোগান্তি, সরবরাহ বাড়ানোর ঘোষণা বিপিসির

তেল সংগ্রহে ফিলিং স্টেশনে ভিড় ও ভোগান্তি, সরবরাহ বাড়ানোর ঘোষণা বিপিসির

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে বরাবরের মত রাত জেগে জ্বালানি তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। কমেনি ভিড় ও ভোগান্তি। এদিকে বিপিসি বলছে,পরিস্থিতি সামাল দিতে এখন থেকে ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করা হবে। অপরদিকে বিআরটিএর চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, তেলের মূল্য সমন্বয়ের পর, পরিবহন ভাড়া নতুন করে ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রস্তাব দ্রুতই পাঠানো হবে মন্ত্রণালয়ে।

ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে ডিজেল, পেট্রোল ও অকটেনের বরাদ্দ

ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে ডিজেল, পেট্রোল ও অকটেনের বরাদ্দ

দেশের সব পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ (রোববার, ১৯ এপ্রিল) রাতে বিপিসির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে বড় রদবদল

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে বড় রদবদল

সরকারের তেল আমদানি ও বাজারজাত করার জন্য নিয়োজিত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার ৭ জন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

যোগান স্বল্পতা নাকি ‘প্যানিক বায়িং’ জ্বালানি সংকটের কারণ—যা বলছেন বিশেষজ্ঞরা

যোগান স্বল্পতা নাকি ‘প্যানিক বায়িং’ জ্বালানি সংকটের কারণ—যা বলছেন বিশেষজ্ঞরা

দেশিয় গ্যাসফিল্ড থেকে পাওয়া কনডেনসেট থেকে উৎপাদিত অকটেন-পেট্রোল দিয়ে চাহিদার একটি বড় অংশ মেটানো হয়। তবে যোগান থাকা সত্বেও অতিরিক্ত চাহিদায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে পাম্প মালিকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্যানিক বায়িংয়ের কারণেই চাপ বাড়ছে। অন্যদিকে, জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানো গেলে পেট্রোল-অকটেনের কাঁচামালের যোগান বৃদ্ধির সঙ্গে কমবে সংকটও।

ঘরে বসেই ‘ফুয়েল পাশ’ নিবন্ধন করবেন যেভাবে, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ ধাপসমূহ

ঘরে বসেই ‘ফুয়েল পাশ’ নিবন্ধন করবেন যেভাবে, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ ধাপসমূহ

পাম্পে তেলের সিরিয়াল কমাতে এবং ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি তেল সংগ্রহ করতে ‘ফুয়েল পাশ’ (Fuel Pass) এখন সময়ের দাবি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিআরটিএ-এর সমন্বয়ে চালু হওয়া এই সিস্টেমে নিবন্ধন করা অত্যন্ত সহজ। আপনার স্মার্টফোন বা পিসি ব্যবহার করে ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

জ্বালানি নিতে চালু হলো ‘ফুয়েল পাশ’ অ্যাপ, আবেদন করবেন যেভাবে

জ্বালানি নিতে চালু হলো ‘ফুয়েল পাশ’ অ্যাপ, আবেদন করবেন যেভাবে

দেশের জ্বালানি খাতে ডিজিটাল বিপ্লব ঘটাতে এবং তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক (QR Code Based) ‘ফুয়েল পাশ’ (Fuel Pass) অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে চালকরা তাদের নির্ধারিত বরাদ্দের তথ্য অ্যাপের মাধ্যমে যাচাই করে তেল সংগ্রহ করতে পারবেন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন পদ্ধতির কথা জানিয়েছে।

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে বিপিসির নতুন সময়সূচি ঘোষণা

ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে বিপিসির নতুন সময়সূচি ঘোষণা

বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের (Fuel crisis) প্রভাব মোকাবিলা এবং দেশে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC)। আজ শনিবার (২৮ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নিয়ম ও তদারকি ব্যবস্থার কথা জানানো হয়েছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্ত বিপিসির

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্ত বিপিসির

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ সিদ্ধান্তের পর আজ (শুক্রবার, ১৩ মার্চ) চালু রাখতে দেখা গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিপোতে তেল উত্তোলনের কার্যক্রম।

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ বাড়ালো বিপিসি

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ বাড়ালো বিপিসি

দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) সরবরাহে ইতিবাচক পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যেও জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের সরবরাহ আগের তুলনায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল

ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। মার্চ মাসে এটি প্রথম চালান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

মোটর রাইড শেয়ারিংয়ে তেল নেয়ার সীমা বাড়ালো বিপিসি

মোটর রাইড শেয়ারিংয়ে তেল নেয়ার সীমা বাড়ালো বিপিসি

ঢাকা মহানগরীর মধ্যে মোটর রাইড শেয়ারিংয়ে চালকদের সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) বিপিসি থেকে পঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেশনিং পদ্ধতিতে মিলছে জ্বালানি তেল, কোন গাড়ি কত লিটার? জেনে নিন তালিকা

রেশনিং পদ্ধতিতে মিলছে জ্বালানি তেল, কোন গাড়ি কত লিটার? জেনে নিন তালিকা

দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট (Fuel Crisis) এড়াতে আজ (রোববার, ৮ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে (Rationing System) জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC) যানবাহনের ধরন অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পাম্পগুলোকে এই নতুন পদ্ধতি কার্যকর করার কঠোর নির্দেশনা প্রদান করেছেন।