বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আজ (রোববার, ২ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে।





