বিদ্যুৎ
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন; সরবরাহ শুরু হতে পারে ডিসেম্বরে

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের অনুমোদন; সরবরাহ শুরু হতে পারে ডিসেম্বরে

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। ভৌত পরীক্ষার ফলাফল পর্যালোচনার পর আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) বিকেলে এ অনুমোদন দেয়া হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পথে আরও এক ধাপ এগোল দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি।

‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ জ্বালানি আইন করেছে সরকার।’

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে বিএনপি করতো: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে বিএনপি করতো: চিফ হুইপ

লংমার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপি লংমার্চ করতো, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।

সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলএনজি সরবরাহে সহযোগিতা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার দুই ইউনিট অচল; জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার দুই ইউনিট অচল; জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা দুটি ইউনিটই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দাবি

সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দাবি

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাওয়া এবং রাজনৈতিক দলের ট্যাগের আড়ালে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরেছেন তারা।

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত; গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখপ্রকাশ

মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত; গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখপ্রকাশ

বিলম্ব মাশুলসহ প্রায় ৫৩১ কোটি টাকার ভুয়া বিল

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় বিএনপি, হুমকি-ধমকিতে লাভ নেই: জ্বালানিমন্ত্রী

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় বিএনপি, হুমকি-ধমকিতে লাভ নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জনগন যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।

লোডশেডিংয়ে নষ্ট কাঁচা পাতা, ঝুঁকিতে সিলেটের চা শিল্প

লোডশেডিংয়ে নষ্ট কাঁচা পাতা, ঝুঁকিতে সিলেটের চা শিল্প

চায়ের দেশ সিলেটে এবার সংকটের নতুন নাম বিদ্যুৎ। তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে চা উৎপাদন, নষ্ট হচ্ছে কাঁচা চা-পাতা, কমছে চায়ের গুণগত মান। সংশ্লিষ্টরা বলছেন এভাবে চললে ভবিষ্যতে চা বাগানগুলো সচল রাখা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তবে গবেষকরা বলছেন, চা শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারি প্রণোদনার পাশাপাশি সরকারকে বিকল্প বিদ্যুতের কথা ভাবতে হবে।

লোডশেডিংয়ের ধুঁকছে তাঁতশিল্প; বিপর্যয় ঠেকাতে কোন পথে হাঁটবে সরকার?

লোডশেডিংয়ের ধুঁকছে তাঁতশিল্প; বিপর্যয় ঠেকাতে কোন পথে হাঁটবে সরকার?

লোডশেডিংয়ে বিপর্যস্ত তাঁতশিল্প, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন। এতে লোকসান গুনতে হচ্ছে মালিক ও শ্রমিকদের। এমন বাস্তবতায় ক্ষতি কাটিয়ে উঠতে এ খাতে সরকারকে বিশেষ প্রণোদনা দেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এদিকে তাঁত বোর্ড বলছে, বিদ্যুৎ সংকট কাটাতে সোলার প্যানেল স্থাপনসহ জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেয়া হবে।

প্রযুক্তিমন্ত্রী-রোসাটম মহাপরিচালক বৈঠক: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর

প্রযুক্তিমন্ত্রী-রোসাটম মহাপরিচালক বৈঠক: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।