
বর্বরোচিত অপরাধের বিচারে জনপ্রত্যাশা পূরণ-দ্রুত বিচারে সরকার অঙ্গীকারাবদ্ধ: মাহদী আমিন
বর্বরোচিত অপরাধের বিচারে জনপ্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ এবং দ্রুত বিচার ও সাজা নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা—রামিসাকে নিয়ে শাকিব খানের পোস্ট
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নায়ক শাকিব খান। ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। আজ (বৃহস্পতিবার, ২১ মে) রাতে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ হতাশা প্রকাশ করেন।

বিচারের দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে: আইনমন্ত্রী
পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারের দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে খারাপ বার্তা তৈরি হবে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগ পরও অধরা বিচার
একদিনে বদলে গিয়েছিল হাজারো জীবনের মানচিত্র এবং স্বপ্নযাত্রা। ২০১৩ সালের ২৪ এপ্রিল, সাভারের বুকে আটতলা এক ভবন ধসে পড়ার সঙ্গে সঙ্গে শুধু কংক্রিট নয়, চাপা পড়ে যায় স্বপ্ন, ভবিষ্যৎ আর অসংখ্য পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই ট্র্যাজেডির নাম, রানা প্লাজা ধস। এক যুগ পেরিয়ে গেলেও সেই ধ্বংসস্তূপের ধুলো আজও ভুক্তভোগীদের অশ্রু ঝরাচ্ছে, মেলেনি বিচার।

গুম অধ্যাদেশ ছিলো অপ্রয়োজনীয়; ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিলো বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিলো, এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিলো, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।’

আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সব ক্রসফায়ারের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হবে। ক্রসফায়ারের মামলা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ ও পলকের বিচার শুরু
জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ সুনির্দিষ্ট তিন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিচার শুরু। ১৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষী দিচ্ছেন ব্যারিস্টার আরমান।

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার হবে: মার্কিন অ্যাটর্নি জেনারেল
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার যুক্তরাষ্ট্রের আদালতে করা হবে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

রামপুরায় ২৮ জন হত্যা: বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

হাদির হত্যাকাণ্ডকে ঘিরে উচ্ছৃঙ্খলার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। এছাড়াও তার হত্যাকাণ্ডকে ঘিরে যে উচ্ছৃঙ্খলতা করা হয়েছে তার নিন্দাও জানিয়েছে জোটটি। পাশাপাশি হাদির হত্যাকারী ও তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।

রাজধানীতে বাড়ছে সহিংসতা-খুন; ‘বিচারহীনতাই’ কি নেপথ্যে?
রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে খুনের ঘটনা। একের পর এক নৃশংস ঘটনায় বেড়েছে আতঙ্ক। রাত বাড়লেই যেন অপরাধীরা মেতে ওঠেন অপরাধের মহোৎসবে—এমন অবস্থায় প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়েই বের হতে হয় বলে জানালেন নগরবাসী। বাইরে জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ সক্ষমতা বাড়ানোর কথা বললেও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বাড়ার মূল কারণ বিচারহীনতা।

বিচার যথার্থ ও প্রশ্নাতীত, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত
জামায়াতে ইসলামী বলেছে, শেখ হাসিনার বিচার যথার্থ ও প্রশ্নাতীত, প্রশ্ন তোলার সুযোগ নেই। ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার ছিলো ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার আর আজকের বিচার হলো যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার। আজ (সোমবার, ১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।