
অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে বাস শ্রমিকদের ওপর হামলা ও একাধিক বাস ভাঙচুরের অভিযোগের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। গতকাল (বুধবার, ২০ মে) বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা।

বাসচালকে মারধর: নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ
বাসচালকে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল সাড়ে ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ
চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

চার দিন পর স্বাভাবিক হলো উত্তরাঞ্চল থেকে ঢাকার দূরপাল্লার বাস চলাচল
চার দিন বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের তিন জেলা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বাস মালিকদের পক্ষে থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেয়ায় আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) বাস চলাচল শুরু হয়। তবে এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে রাজশাহীর শ্রমিকরা।

রাজধানীতে শুরু হলো একক পরিচালনায় কাউন্টারভিত্তিক বাস চলাচল
আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা মহানগরীতে শুরু হচ্ছে পুরোপুরি কাউন্টারভিত্তিক টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। এরই প্রথম পর্ব হিসেবে আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গাজীপুর, আব্দুল্লাহপুর, উত্তরা হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি কোম্পানির এসব বাস একক পরিচালনায় চলবে। এসব বাসের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি। বাসে ভ্রমণ করতে চাইলে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

ভোলায় বাস-সিএনজি শ্রমিক সংঘর্ষের ৩৪ ঘন্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু
ভোলায় বাস টার্মিনাল থেকে সিএনজি অটোরিকশা ও অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রায় ৩৪ ঘন্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।