অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ | ছবি: সংগৃহীত
0

চাঁদপুরের হাজীগঞ্জে বাস শ্রমিকদের ওপর হামলা ও একাধিক বাস ভাঙচুরের অভিযোগের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। গতকাল (বুধবার, ২০ মে) বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা।

গতকাল রাতে বলাখাল বাজার এলাকায় বোগদাদ ও আইদি পরিবহনের বাস শ্রমিকদের ওপর অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এসময় ১৫টি বাস ভাঙচুর ও অন্তত ২০ জন শ্রমিক আহত হওয়ার দাবি করেন পরিবহন শ্রমিকরা। হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ওই দুই পরিবহনের সব বাস বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকরা।

আরও পড়ুন:

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অতিরিক্ত ভাড়া ও সময় ব্যয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

ইএ