
এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, সন্ধ্যা থেকে কার্যকর
এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। সে হিসেবে প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ (রোববার, ১২ এপ্রিল) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার; বাড়িয়ে নেয়া হচ্ছে ১৭০-৩০০ টাকা
ফেনীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন বিক্রেতারা। ২৫০ থেকে ৩৫০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হওয়ায় চাপে পড়েছেন ভোক্তারা। বিক্রেতাদের অভিযোগ, গ্যাস বিক্রি মূলত কয়েকটি বড় কোম্পানি ও ডিলারের নিয়ন্ত্রণে। তাদের নির্ধারিত দামের ওপরই বাজার পরিচালিত হচ্ছে।

দেশে আবারও বাড়লো জেট ফুয়েলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যহার ঘোষণা করে।

এভিয়েশন ফুয়েলের দাম সমন্বয়; অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ১১২.৪১ টাকা
মার্চ মাসের জন্য জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর নতুন মূল্যহার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (রোববার, ৮ মার্চ) কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এলপিজির নতুন দাম নির্ধারণ: ১২ কেজি সিলিন্ডারের দাম কত?
ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি (LPG) ও অটোগ্যাসের (Autogas) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)। আজ (সোমবার, ২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নতুন এই নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই সারাদেশে কার্যকর হবে। সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের দাম (Saudi Aramco CP) এবং ডলারের বিনিময় হার (Dollar exchange rate) বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এলপিজির দাম বাড়লো
চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) দাম আরও বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (রোববার, ৪ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এলপিজির নতুন দাম ঘোষণা কাল
নতুন বছরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিষয়ে আগামীকাল (রোববার, ৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানা যাবে। এদিন চলতি মাসের জন্য এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এলপিজির দাম বাড়লো ৩৮ টাকা
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আবারও কমলো এলপি গ্যাসের দাম
দেশে সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে।

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজির দাম
ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমেছে। মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল এক হাজার ৪৫০ টাকা।