বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেড ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছে৷ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ২৪ মার্চ মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও জ্বালানি সংকটে জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হলে এপ্রিল থেকে ধীরে ধীরে কমানো হচ্ছে এ দাম। নতুন এই দর মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।





