
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল এ কর্মসূচির কথা।

ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেন।

রমজান উপলক্ষে বনানীতে ‘স্ট্রিট রামাদান নাইট শপ’
রাজধানীর বনানীতে চলছে ‘স্ট্রিট রামাদান নাইট শপ’। ঈদ ঘিরে এখানে পাওয়া যাচ্ছে হাজারেরও বেশি পণ্য। আয়োজকরা বলছেন, দেশের ঐতিহ্য তুলে ধরা আর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের প্রসার ঘটাতেই এমন ব্যতিক্রমী প্রয়াস। এতে সাড়াও মিলছে বেশ, খুশি স্থানীয় বাসিন্দারাও।

শুক্রবার রাজধানীতে ‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’
রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নি হাও! চীন-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’। আগামী (শুক্রবার, ৮ আগস্ট) সকাল ১০টায় বনানীর হোটেল সারিনায় বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। আজ (বুধবার, ৬ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে অনুষ্ঠিতব্য প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়।

মুস্তাফা জামান আব্বাসীর প্রয়াণ
প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার, সংগ্রাহক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ (শনিবার, ১০ মে) সকালে বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মেয়ে শারমিনী আব্বাসী মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শিক্ষার্থী পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাতনামা আসামি ৫০-৬০
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। আজ (রোববার, ২০ এপ্রিল) ভোরে এ মামলা করা হয়। মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী- ইংরেজি বিভাগের মাহাথির হাসান, আইন বিভাগের আবু জোহর গিফফারি ও বিবিএ বিভাগের মেহরাজ ইসলামকে মূল আসামি করা হয়।

বনানীতে লরির ধাক্কায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধে তীব্র যানজট
রাজধানীর বনানীর চেয়ারম্যান-বাড়ি এলাকায় লরির ধাক্কায় মারা গেছেন দুই নারী পোশাক শ্রমিক। আজ (সোমবার, ১০ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক বদিউজ্জামান দিদার হামলার শিকার
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্য, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তের দ্বারা সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন। গতকাল (বুধবার, ১২ ফেব্রুয়ারি) বিকেলে অফিস থেকে ফেরার পথে এ হামলার শিকার হন।

মধ্যরাতে গুলশান-বনানী ও উত্তরার ৮ হোটেলে অভিযান, বিপুল মদ উদ্ধার
মধ্যরাতে রাজধানীর গুলশানের রেনেসাঁ, ওয়েস্টিন, বনানীর হোটেল শেরাটন আর উত্তরার রিজেন্সি হোটেলসহ আটটি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এএএবির নতুন সভাপতি সানাউল আরেফিন ও সাধারণ সম্পাদক আহসানুল আপন
অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সানাউল আরেফিন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আহসানুল আপন নির্বাচিত হয়েছেন।

৫ আগস্টের পর বেড়েছে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রির পরিমাণ
গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গুলশান, বনানী, বারিধারা এলাকায় বেড়েছে সম্পত্তি বিক্রির পরিমাণ। এসব এলাকায় গেল দুই মাসে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিক্রি বেড়েছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত। তবে সেই হারে বাড়েনি গাড়ি বেচাকেনা। অর্থনীতিবিদরা বলছেন, দেশের পট পরিবর্তনের পর রাজনৈতিকভাবে প্রভাবশালীরা আত্মগোপনে গিয়ে বিক্রি করছেন ফুলেফেঁপে ওঠা সম্পদ। তবে এসব সম্পদ যেন পাচার না হয় সেদিকে নজর দেয়ার তাগিদ তাদের।

রাজধানীর সড়ক উন্নয়নেও এলাকাভিত্তিক বৈষম্য!
কেবল প্রধান সড়ক নয়, প্রান্তিক ও শহরতলীর এলাকাগুলোর সড়ক ব্যবস্থাপনায় সেবা সংস্থাগুলোর একপেশে নীতি দৃশ্যমান। হালকা বা ভারি বৃষ্টিপাত, সেটা যতটাই হোক, তাতেই যেন ভোগান্তির জীবন প্রতিদিনের সঙ্গী মান্ডা-উত্তরখান এলাকাগুলোতে। অপরদিকে গুলশান-বনানী এলাকায় বৃষ্টিতে রাস্তায় নেই কোনো ভোগান্তি।