বনানী থেকে পিস্তল-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | ছবি: সংগৃহীত
0

রাজধানীর বনানী থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতের নাম জাহিদুল ইসলাম (৩১)।

বনানী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি টিম গতকাল রাতে বনানী থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে মহাখালী টিবি গেট এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন:

এ সময় তার থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, একটি পিস্তল সাদৃশ্য বস্তু, ২ হাজার ১৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ২০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বনানী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম একজন চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে র‌্যাব, ডিবিসহ বিভিন্ন ইউনিট দীর্ঘদিন যাবত তার অবস্থান শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এফএস